আজ ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

২৪ জানুয়ারি ২০২৬, ০৭:৩০ AM
বিদ্যুৎ সরবরাহের লাইন

বিদ্যুৎ সরবরাহের লাইন © ফাইল ফটো

ট্রান্সফরমার মেরামত, সঞ্চালন লাইন উন্নয়ন কাজের জন্য আজ শনিবার (২৪ জানুয়ারি) সকাল থেকে সিলেট নগরীর কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এক বিজ্ঞপ্তিতে সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, আগামী শনিবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১১ কেভি পুলিশ লাইন ও ইন্ডাস্ট্রি ফিডারের আওতাধীন এলাকাগুলোতে টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এর মধ্যে রয়েছে- রেলওয়ে স্টেশন, কদমতলী, গোটাটিকর, আলমপুর, বিভাগীয় কমিশনার কার্যালয়, ডিআইজি অফিস, বিসিক শিল্প এলাকা, বাইপাস রোড, দক্ষিণ সুরমা থানা, পিরিজপুর, চন্ডিপুল, গহরপুর, নর্থইস্ট মেডিকেল কলেজ, বঙ্গবীর রোড, বলদি, তেঁতুলতলা, লতিপুর, বানেশ্বরপুর, দারোগা বাড়ি, লালারচক, খিদিরপুর, আহমেদপুর, তেলিবাজার, তেঁতলি, আতিরবাড়ী, লক্ষ্মীপুরসহ আশপাশের এলাকা।

তবে নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে ওইসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ কর্তৃপক্ষ।

ট্যাগ: বিদ্যুৎ
টানা ১০ দিন ছুটি পাচ্ছেন কুবি শিক্ষার্থীরা
  • ১৩ অক্টোবর ২০২৬
রুয়েটের ১২ শিক্ষার্থী দুই বছরের জন্য বহিষ্কার
  • ১৩ অক্টোবর ২০২৬
এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্যদের পরীক্ষা ১৫ দিনের মধ্যে: শিক…
  • ১৩ অক্টোবর ২০২৬
পছন্দসই প্রতিষ্ঠান পেতে ‘চয়েস লিস্ট সিস্টেম’ চালুর দাবি শিক…
  • ১৩ অক্টোবর ২০২৬
‘তারেক রহমান জেনেটিক্যালি স্মার্ট’: শিক্ষামন্ত্রী
  • ১৩ অক্টোবর ২০২৬
জনবল নিয়োগ দেবে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি
  • ১৩ অক্টোবর ২০২৬