৪৪তম বিসিএসের ফল দেখুন এখানে

২২ জুন ২০২২, ০৬:১২ PM
সরকারি কর্ম কমিশন

সরকারি কর্ম কমিশন © ফাইল ছবি

৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ১৫ হাজার ৭০৮ পরীক্ষার্থী। আগামী অক্টোবর মাসে লিখিত পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।

বুধবার সন্ধ্যা ৬টায় সরকারি কর্ম কমিশনের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৪তম বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি টেস্ট এর ফলাফল প্রকাশ করা হয়েছে। কমিশনের বিশেষ সভায় প্রিলিমিনারি টেস্টের ফলাফল অনুমোদন করা হয়। লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য সরকারি কর্ম কমিশন কর্তৃক মোট ১৫ হাজার ৭০৮ জন প্রার্থীকে সাময়িকভাবে যোগ্য ঘোষণা করা হয়েছে। 

উল্লেখ্য, গত ২৭ মে অনুষ্ঠিত ৪৪তম বিসিএস প্রিলিমিনারি টেস্টে মোট ২ লাখ ৭৬ হাজার ৭৬০ জন প্রার্থী অংশগ্রহণ করেন। ফলাফল কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd এবং টেলিটকের ওয়েবসাইট http://bpsc.teletalk.com.bd এ পাওয়া যাচ্ছে। 

এছাড়া টেলিটক বাংলাদেশ লিমিটেড এর মাধ্যমে নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন মোবাইল হতে sms করে ৪৪তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট এর ফলাফল জানা যাবে। 

Format: PSC<Space>44<Space>Registration Number লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি Message-এ Registration Number সহ Qualified অথবা Not qualified হিসেবে ফলাফল পাওয়া যাবে। Example: PSC 44 123456 send to 16222।

ফল দেখতে এখানে এবং এখানে ক্লিক করুন

ট্যাগ: পিএসসি
আজ এসএসসি’র দ্বিতীয় দিনের পরীক্ষা, প্রশ্ন বিতরণে সতর্ক থাকা…
  • ২৩ এপ্রিল ২০২৬
ঢাবিতে একদিনে ছয় সাংবাদিককে হেনস্তা, দুঃখ প্রকাশ ছাত্রদলের
  • ২৩ এপ্রিল ২০২৬
জাইমাকে নিয়ে এআই নির্মিত ছবি পোস্ট, তেজগাঁও কলেজ শিক্ষার্থী…
  • ২৩ এপ্রিল ২০২৬
শান্তি আলোচনা পথে ৩ বাধার কথা জানালেন ইরানের প্রেসিডেন্ট
  • ২৩ এপ্রিল ২০২৬
ইরান উত্তেজনার মধ্যেই পদ ছাড়লেন মার্কিন নেভি সচিব
  • ২৩ এপ্রিল ২০২৬
‘অলিখিত ফাইনাল’ ম্যাচে কেমন হতে পারে বাংলাদেশের একাদশ
  • ২৩ এপ্রিল ২০২৬