পাঞ্জাবির হাতা ভাঁজ করে নামাজ পড়া কি জায়েজ, যা বললেন শায়খ আহমাদুল্লাহ

২৩ অক্টোবর ২০২৬, ১০:১৬ AM
নামাজরত অবস্থায় মুসল্লিরা

নামাজরত অবস্থায় মুসল্লিরা © সংগৃহীত

গরমের দিনে পাঞ্জাবির হাতা গুটিয়ে রাখা অনেকেরই অভ্যাস। কেউ স্বস্তি পেতে, কেউ আবার অজু করার পর হাতা ভেজা থাকায় এমনটি করেন। কিন্তু এই অবস্থায় নামাজে দাঁড়ালে ইসলামের বিধান কী? নামাজের আগে কি হাতার ভাঁজ খুলে নেওয়া জরুরি? এ বিষয়ে নিজের বক্তব্য তুলে ধরেছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহ। তিনি বলেন, পাঞ্জাবির হাতা কিংবা কাপড়ের অন্য কোনো অংশ ভাঁজ করা অবস্থায় নামাজ শুরু করা অনুচিত। এভাবে নামাজ পড়াকে তিনি মাকরুহ বলে উল্লেখ করেছেন।

নামাজের আগে খুলে নিতে হবে কাপড়ের ভাঁজ
শায়খ আহমাদুল্লাহ বলেন, গরমের কারণে কিংবা অজু করার পর হাত ভেজা থাকায় কেউ যদি পাঞ্জাবির হাতা গুটিয়ে রাখেন, তাহলে নামাজ শুরুর আগে তা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নেওয়া উচিত। নামাজের সময় কাপড় বা হাতা ভাঁজ করে না রেখে স্বাভাবিকভাবে দাঁড়াতে হবে।

এ বিষয়ে তিনি বলেন, ‘গরমে হোক অথবা ওযু করে আসছেন হাত ভিজে আছে সেজন্য হাত ভাঁজ করা আছে ওই অবস্থায় আপনি নামাজ শুরু করেছেন এটা জায়েজ নাই। এটা মাকরুহ। নামাজের সময় হাত হোক জামা হোক এগুলা কোন ভাবে ভাঁজ করা যাবে না বরং এগুলাকে ছেড়ে দিয়ে স্বাভাবিকভাবে নামাজে দাঁড়াতে হবে।’

হাদিসে কী নির্দেশনা রয়েছে?
কাপড় ও চুল গুটিয়ে না রেখে নামাজ আদায়ের বিষয়ে হাদিসের নির্দেশনার কথা উল্লেখ করেন শায়খ আহমাদুল্লাহ। তিনি বলেন, নবী করিম (সা.)-কে সাতটি অঙ্গের ওপর সিজদা করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে নামাজের মধ্যে কাপড় ও চুল গুটিয়ে না রাখার নির্দেশনাও এসেছে। এই নির্দেশনার আলোকে নামাজ শুরুর আগে পোশাক স্বাভাবিক অবস্থায় রাখা উচিত বলে মনে করেন তিনি।

আরও পড়ুন: স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসা শিক্ষার্থীদের ‘হাদিস অলিম্পিয়াড’ রেজিস্ট্রেশন শুরু, থাকছে ১২ লাখ টাকার পুরস্কার

জামাত শুরু হয়ে গেলে কী করবেন?
অনেক সময় অজু করে আসতে আসতে জামাত শুরু হয়ে যায়। তখন পাঞ্জাবির হাতা ভাঁজ করা থাকলেও তা খোলার সুযোগ পাওয়া যায় না। এমন পরিস্থিতিতে কী করণীয়, সে বিষয়েও পরামর্শ দিয়েছেন শায়খ আহমাদুল্লাহ। তিনি বলেন, ‘আপনি ওযু করে আসছেন সময় পান নাই জামাতে দাঁড়ায় গেছেন তাহলে নামাজ রত অবস্থায় যদি আমলের কাসির না হয় আলতোভাবে ওইটা ঠিক করে নেন।’

অর্থাৎ, নামাজের মধ্যে বেশি নড়াচড়া বা নামাজের পরিপন্থী কাজ না হলে আলতোভাবে কাপড়ের ভাঁজ ঠিক করে নেওয়া যেতে পারে বলে তিনি উল্লেখ করেছেন।

নামাজের আগে সতর্কতা
শায়খ আহমাদুল্লাহর পরামর্শ হলো, স্বাভাবিক পরিস্থিতিতে নামাজ শুরু করার আগেই পাঞ্জাবির হাতা ও কাপড়ের ভাঁজ খুলে নেওয়া। গরম লাগা কিংবা অজুর পর হাত ভেজা থাকার কারণে কাপড় গুটিয়ে রেখে নামাজ শুরু না করাই উচিত। তাই নামাজে দাঁড়ানোর আগে পোশাকের দিকে একটু খেয়াল রাখুন। এতে অপ্রয়োজনীয় নড়াচড়া এড়ানোর পাশাপাশি নামাজ আদায়ের প্রস্তুতিও সম্পন্ন হবে।

২২ জনকে চাকরির সুযোগ দেবে নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়
  • ২৩ অক্টোবর ২০২৬
এমপিকে নিরাপত্তা দেয়নি পুলিশ, ওসির সঙ্গে তর্কে জড়ালেন রুমিন…
  • ২৩ অক্টোবর ২০২৬
পাঞ্জাবির হাতা ভাঁজ করে নামাজ পড়া কি জায়েজ, যা বললেন শায়খ আ…
  • ২৩ অক্টোবর ২০২৬
মিস অ্যান্ড মিসেস ডক্টর ২০২৫: গ্র্যান্ড ফিনাল ২৪ অক্টোবর
  • ২৩ অক্টোবর ২০২৬
জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগে প্রধানমন্ত্রীর সফরে বাদ জাপানে…
  • ২৩ অক্টোবর ২০২৬
শিশুকে যৌন হয়রানির কথা স্বীকারের সময় শিক্ষককে সপাটে চড়, ভিড…
  • ২৩ অক্টোবর ২০২৬