স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসা শিক্ষার্থীদের ‘হাদিস অলিম্পিয়াড’ রেজিস্ট্রেশন শুরু, থাকছে ১২ লাখ টাকার পুরস্কার

২১ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ PM , আপডেট: ২১ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ PM
হাসানাহ ফাউন্ডেশন ও ইনসেটে ড. মিজানুর রহমান আজহারী

হাসানাহ ফাউন্ডেশন ও ইনসেটে ড. মিজানুর রহমান আজহারী © টিডিসি সম্পাদিত

‘হাসানাহ হাদিস অলিম্পিয়াড ২০২৭’-এর ঘোষণা দিয়েছে ইসলামী স্কলার ড. মিজানুর রহমান আজহারীর হাসানাহ ফাউন্ডেশন। হাদিস অলিম্পিয়াডে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসা শিক্ষার্থীদের ফ্রি রেজিস্ট্রেশন গত ১৬ অক্টোবর থেকে শুরু হয়েছে, চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত। থাকছে ১২ লাখ টাকারও বেশি পুরস্কার। 

সম্প্রতি হাসানাহ ফাউন্ডেশনের ভেরিফায়েড ফেসবুক পেজে এ ঘোষণা ঘোষণা দেওয়া হয়।

জানা গেছে, সিলেকশন রাউন্ড ২০২৭ সালের ২ জানুয়ারি, সেমি-ফাইনাল রাউন্ড ২৩ জানুয়ারি, ফাইনাল রাউন্ড ১৩ ফেব্রুয়ারি (১৭ রমাদান) এবং পুরস্কার বিতরণী ১ এপ্রিল অনুষ্ঠিত হবে বলে হাসানাহ ফাউন্ডেশনের ওয়েবাসাইটে বলা হয়েছে। ক-খ-গ-ঘ এই ৪ গ্রুপে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসা শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।

গ্রুপগুলো হলো

গ্রুপ-ক (মাদ্রাসা)— দাখিল/শরহে বেকায়া (আলিয়া ও কওমি) সমপর্যায় পর্যন্ত; গ্রুপ-খ (মাদরাসা)— আলিম/হেদায়া (আলিয়া ও কওমি) থেকে কামিল/দাওরা ও তাখাসসুস সমপর্যায় পর্যন্ত।

গ্রুপ-গ (জেনারেল)— SSC/O level (স্কুল) সমপর্যায় পর্যন্ত; গ্রুপ-ঘ (জেনারেল)— HSC/A level (কলেজ) থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত।

হাদিস অলিম্পিয়াডের উদ্দেশ্যে সম্পর্কে হাসানাহ ফাউন্ডেশনের ওয়েবাসাইটে বলা হয়েছে, ‘হাদিসের বিশুদ্ধ ও নির্ভরযোগ্য জ্ঞান সবার কাছে পৌঁছে দেওয়া, বিশেষত তরুণ প্রজন্মকে হাদিস অধ্যয়ন ও অনুধাবনে উদ্বুদ্ধ করা এবং নববি নির্দেশনার আলোকে জীবনচর্চায় ইতিবাচক পরিবর্তনের পথ তৈরি করাই এই অলিম্পিয়াড এর মূল লক্ষ্য।’

রেজিস্ট্রেশন করুন এই ওয়েবসাইটে

অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর, বিচার হবে দুই আ…
  • ২১ নভেম্বর ২০২৬
২৯ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাচ্ছেন সাপ্লিমেন্টারি শিক্ষ…
  • ২১ নভেম্বর ২০২৬
বিড়ি খাওয়া নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কনসার্টে মা…
  • ২১ নভেম্বর ২০২৬
ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়তে গণভোটের রায় বাস্তবায়নের দাবি এগ্রিকা…
  • ২১ নভেম্বর ২০২৬
আসন বাড়ানোর দাবি বগুড়া আর্মি মেডিকেল কলেজের
  • ২১ নভেম্বর ২০২৬
প্রেমে ব্যর্থ হয়ে বিয়ে না করা, যা বললেন শায়খ আহমাদুল্লাহ 
  • ২১ নভেম্বর ২০২৬