৪৪তম বিসিএসের প্রিলি ২৭ মে

২১ এপ্রিল ২০২২, ১২:২৭ PM

© ফাইল ছবি

আগামী ২৭ মে ৪৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সরকারি কর্ম কমিশন (পিএসসি) বলছে, এই পরীক্ষায় প্রতিবন্ধী প্রার্থীদের মধ্যে যে সকল প্রার্থীর শ্রুতিলেখক প্রয়োজন তাদের জন্য কমিশন থেকে শ্রুতিলেখক নিয়োগ দেয়া হবে।

আজ বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে পিএসসি বলছে, শ্রুতিলেখকের চাহিদা জানিয়ে আগামী ২৮ এপ্রিলের মধ্যে অফিস চলাকালীন পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার), বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়, প্রধান কার্যালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা এর দফতরে আবেদন করার জন্য অনুরোধ করা হলো। আবেদনপত্রের সাথে নিচের কাগজপত্র জমা দিতে হবে-

১) অনলাইন আবেদনপত্রের  এবং প্রবেশপত্র;

২) প্রার্থীর দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি;

৩) শ্রুতিলেখকের প্রয়োজনীয়তা সম্পর্কে সিভিল সার্জন কর্তৃক প্রদত ডাক্তারি প্রত্যয়নপত্র

৪) সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত প্রতিবন্ধী পরিচয়পত্রের সত্যায়িত কপি।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্ণিত কাগজপত্রসহ নির্ধারিত তারিখের মধ্যে অফিস চলাকালীন শ্রুতিলেখকের জন্য আবেদন না করলে শ্রুতিলেখক নিয়োগ করা হবে না। শ্রুতিলেখকের জন্য আবেদনকারী প্রার্থীকে কেবল বাংলাদেশ সরকারী কর্ম কমিশন হতে প্রদত্ত অনুমোদিত শ্রুতিলেখকের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

ডিএমপির ২ উপকমিশনারসহ ৯ পুলিশ কর্মকর্তার বদলি
  • ২৬ আগস্ট ২০২৬
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ২ দিন ধরে অনশনে প্রেমিকা
  • ২৬ আগস্ট ২০২৬
মিমি হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য
  • ২৬ আগস্ট ২০২৬
কুয়েটে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, অনুষ্ঠিত হবে ৩ শহরে
  • ২৫ আগস্ট ২০২৬
রংপুরের সেই কমিশনারের বদলি আরও দুই সপ্তাহ আগেই হয়েছে: পুলি…
  • ২৫ আগস্ট ২০২৬
কু্বির আবাসিক হলে রাতভর শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের অভিযোগ
  • ২৫ আগস্ট ২০২৬