ফরিদপুর প্রেসক্লাব শামসুদ্দিন মোল্লা মিলনায়তনে সংবাদ সম্মেলন © সংগৃহীত
ফরিদপুরে প্রাক্তন ও বর্তমান অসচ্ছল শিক্ষার্থীদের আর্থিক সহায়তা এবং বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়ার লক্ষ্যে ফরিদপুর জিলা স্কুলের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য সংগ্রহ শুরু হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে ফরিদপুর প্রেসক্লাব শামসুদ্দিন মোল্লা মিলনায়তনে এ উপলক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য ডা. মির্জা মোহাম্মদ আরিফুর রহমান, সাধারণ সম্পাদক ওয়াহিদ মিয়া কুটি, উপদেষ্টা ডা. মোস্তাফিজুর রহমান শামীম, যুক্তরাষ্ট্রপ্রবাসী উপদেষ্টা মো. মিজানুর রহমান বীর মুক্তিযোদ্ধা নজরুল করিম দিলু, দৈনিক প্রথম আলো পত্রিকার নিজস্ব প্রতিবেদক পান্না বালা, দৈনিক সমকাল পত্রিকার স্টাফ রিপোর্টার হাসানুজ্জামান মাছরাঙ্গা টিভি ফরিদপুর জেলা প্রতিনিধি জাহিদুর রহমানের ইভু।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, আগামী ডিসেম্বরের মধ্যে যারা অ্যাসোসিয়েশনের সদস্য হবেন তাদের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে বিবেচনা করা হবে। এ সংগঠনের মাধ্যমে ফরিদপুর জিলা স্কুলের প্রাক্তন ও বর্তমান অসচ্ছল শিক্ষার্থীদের আর্থিক সহায়তা এবং বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
তারা আরও বলেন, শুধু ফরিদপুর জিলা স্কুলের শিক্ষার্থীদের মধ্যে এ কার্যক্রম সীমাবদ্ধ রাখতে চান না তারা। পর্যায়ক্রমে ফরিদপুর জেলার অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানেও এ ধরনের সেবামূলক কার্যক্রম ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
এ সময় ফরিদপুর জেলা স্কুলের প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ এবং ফরিদপুর প্রেসক্লাবের সদস্যবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল।