বিশ্ববিদ্যালয় দিবসে মাভাবিপ্রবির চমক, ক্যাম্পাসে বসছে ক্যারিয়ার মেলা

২২ অক্টোবর ২০২৬, ০২:২৬ PM
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ এবং চাকরিদাতা প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি যোগাযোগের ক্ষেত্র তৈরির লক্ষ্যে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মাভাবিপ্রবি ক্যারিয়ার অ্যান্ড জব ফেয়ার-২০২৬’। বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজিত এ চাকরি মেলায় একই ছাতার নিচে আসবেন শিক্ষার্থী ও নিয়োগদাতারা। পাশাপাশি শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনকে কেন্দ্র করে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে আগামী ২৭ অক্টোবর উদযাপিত হবে মাভাবিপ্রবি দিবস-২০২৬।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এবারের আয়োজনের অন্যতম আকর্ষণ ক্যারিয়ার অ্যান্ড জব ফেয়ার। এর মাধ্যমে শিক্ষার্থীদের কর্মজীবনের প্রস্তুতি, চাকরির বাজার সম্পর্কে ধারণা অর্জন এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগের সুযোগ তৈরি হবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার সঙ্গে শিল্পপ্রতিষ্ঠানের সংযোগ জোরদার করার উদ্যোগও নেওয়া হয়েছে।

২৭ অক্টোব সকাল ১০টায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও কেক কাটার মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হবে। সকাল ১০টা ৪৫ মিনিটে উদ্বোধন করা হবে ‘মাভাবিপ্রবি ক্যারিয়ার অ্যান্ড জব ফেয়ার-২০২৬’। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ-আল-মামুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম।

দিবসের দ্বিতীয় পর্বে বিকেলে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান, ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ও প্রযুক্তি সংস্থার সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর এবং গবেষণা পুরস্কার প্রদানসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হবে। এ পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ এবং বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান। অনুষ্ঠানেও সভাপতিত্ব করবেন উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম।

দিনব্যাপী আয়োজনের অংশ হিসেবে শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে শিক্ষার্থীদের মতবিনিময় এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। চাকরি মেলা, সমঝোতা স্মারক স্বাক্ষর ও গবেষণা পুরস্কার প্রদানের মাধ্যমে শিক্ষার্থীদের কর্মসংস্থানের সম্ভাবনা বাড়ানোর পাশাপাশি গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রেও নতুন সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।

বিশ্ববিদ্যালয় দিবস সফলভাবে উদযাপনের লক্ষ্যে প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক মো. আনিছুর রহমানকে আহ্বায়ক এবং শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মো. ফজলুল করিমকে সদস্য-সচিব করে একটি মূল কমিটি ও ১৫টি উপকমিটি গঠন করা হয়েছে। উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম মূল কমিটি ও উপকমিটিগুলোর সঙ্গে নিয়মিত সভা করে আয়োজনের সার্বিক অগ্রগতি পর্যালোচনা করছেন।

উল্লেখ্য, মাভাবিপ্রবি দিবস ১৬ অক্টোবর হলেও পূজার ছুটির কারণে এবার ২৭ অক্টোবর দিবসটি উদযাপন করা হচ্ছে। এবারের আয়োজনে শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ, গবেষণায় উৎকর্ষ সাধন এবং শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা বৃদ্ধিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

এবার মাহদির বাসায় পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ
  • ১৪ নভেম্বর ২০২৬
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের ষষ্ঠ চ…
  • ১৪ নভেম্বর ২০২৬
এসএসসি পাসেই ফায়ার সার্ভিসের কোর্সে ভর্তির সুযোগ, আবেদন শুর…
  • ১৪ নভেম্বর ২০২৬
হঠাৎ কেনো ওজন বাড়ছে?
  • ১৪ নভেম্বর ২০২৬
রাতে সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ, হেড টু …
  • ১৪ নভেম্বর ২০২৬
‘ডিসেম্বরের পরেও আপনাদের চাকরি করতে হবে’— ওসিকে ছাত্রলীগ নে…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950