৪৩তম বিসিএস প্রিলির তারিখ এখনো অপরিবর্তিত

০৫ অক্টোবর ২০২১, ০৭:০৯ PM
সরকারি কর্ম কমিশন

সরকারি কর্ম কমিশন © ফাইল ফটো

আগামী ২৯ অক্টোবর ৪৩তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা আয়োজন করতে চায় সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ৪৩তম বিসিএস প্রিলির পরীক্ষার এই তারিখ এখনো অপরিবর্তিত রেখেছে পিএসসি। ২৯ অক্টোবর ধরেই সব ধরণের প্রস্তুতি নিচ্ছে পিএসসি।

পিএসসি সূত্রে জানা গেছে, করোনা সংক্রমণ একেবারে কমে যাওয়ায় ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আয়োজনের জন্য প্রস্তুতি নিচ্ছে পিএসসি। প্রশ্নপত্র তৈরির কাজও চলমান রেখেছে পিএসসি। করোনা পরিস্থিতির অবনতি না হলে যথা সময়েই পরীক্ষা আয়োজন করবে পিএসসি।

আরও পড়ুন: ২৯ অক্টোবরেই হবে ৪৩তম বিসিএস প্রিলি, টিকা নেয়ার পরামর্শ

এ প্রসঙ্গে জানতে চাইলে পিএসসি’র ক্যাডার শাখার এক কর্মকর্তা মঙ্গলবার (৫ অক্টোবর) দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, ৪৩তম বিসিএস প্রিলির তারিখ এখনো অপরিবর্তিত রয়েছে। করোনা সংক্রমণ পরিস্থিতির অবনতি না হলে নির্ধারিত তারিখেই প্রিলি পরীক্ষা হবে।

তথ্যমতে, গত বছরের ৩০ নভেম্বর ৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। করোনার কারণে কয়েক দফায় এই আবেদনের সময়সীমা বাড়িয়ে চলতি বছরের ৩০ জুন তা শেষ হয়। এই বিসিএসে ৪ লাখ ২৪ হাজার হাজারেরও বেশি প্রার্থী আবেদন করেছেন।

আরও পড়ুন: নির্ধারিত তারিখেই ৪৩তম বিসিএস নিতে চায় পিএসসি

৪৩তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে এক হাজার ৮১৪ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০ জন, পররাষ্ট্র ক্যাডারে ২৫ জন, শিক্ষা ক্যাডারে ৮৪৩ জন, অডিটে ৩৫ জন, তথ্যে ২২ জন, ট্যাক্সে ১৯ জন, কাস্টমসে ১৪ জন ও সমবায়ে ১৯ জন নিয়োগ দেয়া হবে।

গলায় লিচুর বিচি আটকে শিশুর মৃত্যু
  • ১২ মে ২০২৬
বিআরটিএর নম্বর প্লেট-আরএফআইডি ব্যবহারের নির্দেশ, আগামী সপ্ত…
  • ১২ মে ২০২৬
ঢাকাসহ দুই জেলায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ
  • ১২ মে ২০২৬
চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল
  • ১২ মে ২০২৬
পরিবারের প্রতি ‘ক্ষোভ’ থেকেই মাকে হত্যা, আদালতে সেই ছেলের স…
  • ১২ মে ২০২৬
বোরহানউদ্দিনে মাদ্রাসাছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ১২ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9