২৯ অক্টোবরেই হবে ৪৩তম বিসিএস প্রিলি, টিকা নেয়ার পরামর্শ

২৩ সেপ্টেম্বর ২০২১, ০৯:৪০ AM
সরকারি কর্ম কমিশন

সরকারি কর্ম কমিশন © ফাইল ফটো

আগামী ২৯ অক্টোবরেই ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এজন্য পরীক্ষার্থীদের টিকা নেওয়ার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।

বিষয়টি নিশ্চিত করে পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসাইন বলেন, সংক্রমণ এখন কম। তাই ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা নেওয়ার দিন ধার্য করা হয়েছে। নির্ধারিত তারিখেই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সোহরাব হোসাইন জানান, ৪৩তম প্রিলিমিনারি পরীক্ষার পাশাপাশি পিএসসি ৪১ তম বিসিএসের আটকে থাকা লিখিত পরীক্ষা নেওয়ার কথাও ভাবছে। শিগগিরই ৪১তম বিসিএসের পরবর্তী পরীক্ষার তারিখও জানানো হবে। তবে পরীক্ষায় বসার আগে চাকরিপ্রার্থীদের করোনার টিকা নেওয়ার পরামর্শ দিয়েছেন পিএসসি চেয়ারম্যান।

আরও পড়ুন: নির্ধারিত তারিখেই ৪৩তম বিসিএস নিতে চায় পিএসসি

তথ্যমতে, গত বছরের ৩০ নভেম্বর ৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। করোনার কারণে কয়েক দফায় এই আবেদনের সময়সীমা বাড়িয়ে চলতি বছরের ৩০ জুন তা শেষ হয়। এই বিসিএসে ৪ লাখ ২৪ হাজার হাজারেরও বেশি প্রার্থী আবেদন করেছেন।

৪৩তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে এক হাজার ৮১৪ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০ জন, পররাষ্ট্র ক্যাডারে ২৫ জন, শিক্ষা ক্যাডারে ৮৪৩ জন, অডিটে ৩৫ জন, তথ্যে ২২ জন, ট্যাক্সে ১৯ জন, কাস্টমসে ১৪ জন ও সমবায়ে ১৯ জন নিয়োগ দেয়া হবে।

জোট থেকে এনসিপির বের হওয়া নিয়ে যা বললেন জামায়াত আমির
  • ২৭ আগস্ট ২০২৬
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধ্বস, নিহত বেড়ে ১৫০
  • ২৭ আগস্ট ২০২৬
নেপালে ভয়াবহ বন্যায় শোক জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ২৬ আগস্ট ২০২৬
লোডশেডিংয়ে অতিষ্ট হয়ে উপাচার্য বাসভবন অভিমুখে সিকৃবি শিক্…
  • ২৬ আগস্ট ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ জাপানে, করুন আবেদন
  • ২৬ আগস্ট ২০২৬
২৭ লাখ টাকায় নির্মিত টয়লেট, ব্যবহার করা যায়নি এক দিনও
  • ২৬ আগস্ট ২০২৬