নির্ধারিত তারিখেই ৪৩তম বিসিএস নিতে চায় পিএসসি

০৮ সেপ্টেম্বর ২০২১, ০৮:০৮ PM
পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন বিসিএস প্রত্যাশীরা

পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন বিসিএস প্রত্যাশীরা © ফাইল ফটো

পূর্ব নির্ধারিত তারিখেই ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আয়োজন করতে চায় সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী ২৯ অক্টোবর এই বিসিএসের প্রিলি পরীক্ষা হওয়ার কথা রয়েছে। সেভাবেই প্রস্তুতি নিচ্ছে পিএসসি।

পিএসসি সূত্রে জানা গেছে, ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আয়োজনের জন্য প্রস্তুতি নিচ্ছে পিএসসি। করোনা সংক্রমণ কমে আসায় এই প্রস্তুতি আরও জোরেশোরে চলছে। প্রশ্নপত্র তৈরির কাজও চলমান রেখেছে পিএসসি। করোনা পরিস্থিতির অবনতি না হলে যথা সময়েই পরীক্ষা আয়োজন করবে পিএসসি।

এ প্রসঙ্গে জানতে চাইলে পিএসসি সদস্য ও ৪৩তম বিসিএস কার্যক্রম তদারকির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা প্রফেসর হামিদুল হক বুধবার (৮ সেপ্টেম্বর) রাতে দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, এখন পর্যন্ত ৪৩তম বিসিএসের তারিখ পরিবর্তন হয়নি। ২৯ অক্টোবরই রয়েছে। করোনা পরিস্থিতির অবনতি না হলে ওই তারিখেই ৪৩তম বিসিএসের প্রিলি পরীক্ষা আয়োজন করা হবে।

তথ্যমতে, গত বছরের ৩০ নভেম্বর ৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। করোনার কারণে কয়েকদফায় এই বিসিএসে আবেদনের সময়সীমা বাড়ানো হয়। গত ৩০ জুন ৪৩তম বিসিএসের আবেদন শেষ হয়। এই বিসিএসে ৪ লাখ ২৪ হাজার হাজারেরও বেশি প্রার্থী আবেদন করেছেন।

৪৩তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে এক হাজার ৮১৪ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০ জন, পররাষ্ট্র ক্যাডারে ২৫ জন, শিক্ষা ক্যাডারে ৮৪৩ জন, অডিটে ৩৫ জন, তথ্যে ২২ জন, ট্যাক্সে ১৯ জন, কাস্টমসে ১৪ জন ও সমবায়ে ১৯ জন নিয়োগ দেয়া হবে।

গলায় লিচুর বিচি আটকে শিশুর মৃত্যু
  • ১২ মে ২০২৬
বিআরটিএর নম্বর প্লেট-আরএফআইডি ব্যবহারের নির্দেশ, আগামী সপ্ত…
  • ১২ মে ২০২৬
ঢাকাসহ দুই জেলায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ
  • ১২ মে ২০২৬
চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল
  • ১২ মে ২০২৬
পরিবারের প্রতি ‘ক্ষোভ’ থেকেই মাকে হত্যা, আদালতে সেই ছেলের স…
  • ১২ মে ২০২৬
বোরহানউদ্দিনে মাদ্রাসাছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ১২ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9