বিসিএস লিখিত পরীক্ষার সিলেবাসে আংশিক পরির্বতন

০৫ সেপ্টেম্বর ২০২১, ১০:১৪ PM
বিসিএসের পরীক্ষা

বিসিএসের পরীক্ষা © ফাইল ফটো

বিসিএসের লিখিত পরীক্ষার সিলেবাস প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। গত ২৬ আগস্ট পিএসসির ওয়েবসাইটে এ সিলেবাস প্রকাশ করা হয়।
 
সিলেবাসটি সবশেষ হালনাগাদ করা হয় ২৩ আগস্ট। নতুন সিলেবাসে একটি উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে। বাংলাদেশ বিষয়াবলিতে ২০০ নম্বরের পরীক্ষায় মুক্তিযুদ্ধ এবং এর পটভূমি অংশে নির্দিষ্টভাবে ৫০ নম্বরের প্রশ্ন থাকবে।

এ বিষয়ে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) নূর আহ্‌মদ বলেন, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী লিখিত সিলেবাসের বাংলাদেশ বিষয়াবলিতে ২০০ নম্বরের পরীক্ষায় মুক্তিযুদ্ধ এবং এর পটভূমি অংশে নির্দিষ্টভাবে ৫০ নম্বরের প্রশ্ন থাকবে। অর্থাৎ এখন থেকে এ বিষয়ে ৫০ নম্বর নির্দিষ্ট থাকবে।

মোট ৯০০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। এর মধ্যে বাংলা প্রথম পত্র (১০০), বাংলা দ্বিতীয় পত্র (১০০), ইংরেজি (২০০), বাংলাদেশ বিষয়াবলি (২০০), আন্তর্জাতিক বিষয়াবলি (১০০), গাণিতিক যুক্তি (৫০), মানসিক দক্ষতা (৫০), সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি ১০০ নম্বর।

বাংলাদেশ বিষয়াবলিতে মুক্তিযুদ্ধ এবং এর পটভূমি অংশে ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৫৪ সালের নির্বাচন, ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলন, ১৯৬৮-৬৯ সালের গণ–অভ্যুত্থান, ১৯৭০ সালের সাধারণ নির্বাচন, ১৯৭১ সালের অসহযোগ আন্দোলন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ, মুজিবনগর সরকারের গঠন ও এর কার্যাবলি, জাতিসংঘে বৃহৎ শক্তিগুলোর ভূমিকা, পাকিস্তান সেনাবাহিনীর আত্মসমর্পণ, স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন এবং বাংলাদেশ থেকে ভারতীয় সশস্ত্র বাহিনী প্রত্যাহার—এসব বিষয় থেকে ৫০ নম্বরের প্রশ্ন এবার নির্দিষ্ট করে দেওয়া হয়েছে।

বাবার কবর খুঁড়তে গিয়ে প্রতিবেশীদের হামলায় ভাই-বোন জখম, গ্রে…
  • ২৮ জুন ২০২৬
এইচএসসির কেন্দ্রগুলো শতভাগ নকলমুক্ত ও প্রভাবমুক্ত থাকবে: শি…
  • ২৮ জুন ২০২৬
নতুন শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু কবে জানালেন শিক্ষামন্ত্রী
  • ২৮ জুন ২০২৬
জেলা প্রশাস‌কের হস্ত‌ক্ষে‌পে রক্ষা পে‌ল শতবর্ষী বটগাছ
  • ২৮ জুন ২০২৬
ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় ফের উত্তপ্ত মধ্যপ্র…
  • ২৮ জুন ২০২৬
বিশ্বকাপে রাউন্ড অব ৩২ নিশ্চিত করেছে যেসব দল
  • ২৮ জুন ২০২৬