৪২তম বিসিএসের স্থগিত মৌখিক পরীক্ষা শুরু কাল

১১ আগস্ট ২০২১, ০৪:০৮ PM
সরকারী কর্ম কমিশন

সরকারী কর্ম কমিশন © ফাইল ফটো

করোনা মোকাবেলায় দেশে জরুরি ভিত্তিতে দুই হাজার চিকিৎসক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করে সরকারী কর্ম কমিশন (পিএসসি)। কঠোর লকডাউনে এই বিসিএসের মৌখিক পরীক্ষা স্থগিত রাখা হয়েছিল। আগামীকাল বৃহস্পতিবার (১২ আগস্ট) থেকে ৪২তম বিসিএসের মৌখিক পরীক্ষা ফের শুরু হচ্ছে।

গত মঙ্গলবার (১০ আগস্ট) এক বিজ্ঞপ্তির মাধ্যমে ১২ আগস্ট থেকে স্থগিত মৌখিক পরীক্ষা শুরুর কথা জানান পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) নূর আহমদ। 

প্রসঙ্গত, করোনার সংক্রমণ বাড়ায় এর আগে গত ১৮ মে প্রথমবার ৪২তম বিসিএসের (বিশেষ) ভাইভা স্থগিত করা হয়। পরবর্তীকালে আরেক নির্দেশে ৬ জুন থেকে আবার ভাইভা শুরু হয়। ১৩ জুলাই পর্যন্ত ভাইভা চলার কথা ছিল। কিন্তু ২২ জুন এই ভাইভা স্থগিত করা হয়। সর্বশেষ গত ৩ আগস্ট এক নোটিশে জানানো হয়, এই ভাইভা ১০ আগস্ট থেকে শুরু হবে। পরে সেটি পিছিয়ে এখন ১২ আগস্ট করা হয়েছে।

জেলা প্রশাস‌কের হস্ত‌ক্ষে‌পে রক্ষা পে‌ল শতবর্ষী বটগাছ
  • ২৮ জুন ২০২৬
ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় ফের উত্তপ্ত মধ্যপ্র…
  • ২৮ জুন ২০২৬
বিশ্বকাপে রাউন্ড অব ৩২ নিশ্চিত করেছে যেসব দল
  • ২৮ জুন ২০২৬
নাটকীয় ড্রয়ে ইরানকে বিদায় করে নকআউটে আলজেরিয়া-অস্ট্রিয়া
  • ২৮ জুন ২০২৬
ডুয়েট শাখা ছাত্রশিবিরের কমিটি ঘোষণা, সভাপতি তাসনিম, সেক্রেট…
  • ২৮ জুন ২০২৬
গোল করে আরও এক ইতিহাস গড়লেন মেসি
  • ২৮ জুন ২০২৬