শুধু মৌখিক পরীক্ষায় ৪০৯ চিকিৎসক নিয়োগ, আবেদন শুরু ১৮ জুলাই

১৩ জুলাই ২০২১, ১১:২৪ PM
মঙ্গলবার রাতে পিএসসি এই বিজ্ঞপ্তি প্রকাশ করে

মঙ্গলবার রাতে পিএসসি এই বিজ্ঞপ্তি প্রকাশ করে © ফাইল ফটো

করোনা সংক্রমণ প্রতিরোধে শুধু মৌখিক পরীক্ষার মাধ্যমেই ৪০৯ জন বিশেষজ্ঞ চিকিৎসক (জুনিয়র কনসালট্যান্ট, অ্যানেস্থেসিওলজি) নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। 

আজ মঙ্গলবার (১৩ জুলাই) রাতে পিএসসি এই বিজ্ঞপ্তি প্রকাশ করে। এর আগে গতকাল সোমবার (১২ জুলাই) স্বাস্থ্য মন্ত্রণালয় এ বিষয়ে পিএসসিতে চাহিদাপত্র পাঠায়।

বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন

১০০ নম্বরের মৌখিক পরীক্ষায় পাস নম্বর ৫০। বয়সসীমা আগামী ৩১ জুলাইয়ের  মধ্যে সর্বোচ্চ ৫০ বছর পর্যন্ত হতে হবে।

আগামী ১৮ জুলাই থেকে অনলাইনের মাধ্যমে শুরু হবে আবেদন। ওইদিন সকাল ১০টা থেকে এই আবেদন চলবে ২৭ জুলাই রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, দীর্ঘদিন ধরেই অ্যানেস্থেসিওলজি পদে অনেক জনবল শূন্য। এ কারণে চিকিৎসাসেবা দিতে হিমশিম খেতে হচ্ছে সরকারি হাসপাতালগুলোকে। এর মধ্যে করোনাকালে সারা দেশে সিসিইউ ও আইসিইউতে রোগীর চাপ আগের চেয়ে অনেক বেশি। ফলে শূন্য পদ দ্রুত পূরণের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নির্দেশনা দেওয়া হয়। এরই পরিপ্রেক্ষিতে বিধিমালা সংশোধন করে গত ২৮ জুন গেজেট প্রকাশ করা হয়েছে।

সচিবালয়ের ১৯ তলায় শিক্ষা মন্ত্রণালয়ে তিন সাপ ঘিরে আতঙ্ক
  • ২৭ আগস্ট ২০২৬
চীন কেন নেপালকে আগাম সতর্কতা জানায়নি, জবাবে যা জানাল দূতাবাস
  • ২৭ আগস্ট ২০২৬
দিনাজপুরে শ্রমিকনেতা আটকের প্রতিবাদে থানা ঘেরাও, সংঘর্ষে আহ…
  • ২৭ আগস্ট ২০২৬
সরকারি হলো প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নির্বাচনী এলাকার স্ক…
  • ২৭ আগস্ট ২০২৬
ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, পদায়ন …
  • ২৭ আগস্ট ২০২৬
বিয়ের প্রলোভনে শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ…
  • ২৭ আগস্ট ২০২৬