ফরিদপুরে প্রাইভেটকারের ওপর উল্টে পড়ল বালুবোঝাই ট্রাক, মা-ছেলের মৃত্যু

২৩ অক্টোবর ২০২৬, ০৭:০৬ PM , আপডেট: ২৩ অক্টোবর ২০২৬, ০৭:১২ PM
ফরিদপুরে প্রাইভেটকারের উপর বালুবোঝাই ট্রাক

ফরিদপুরে প্রাইভেটকারের উপর বালুবোঝাই ট্রাক © সংগৃহীত

ফরিদপুরের কানাইপুরে ঢাকা-খুলনা মহাসড়কে বালুবোঝাই ট্রাক প্রাইভেটকারের ওপর উল্টে পড়ার ঘটনায় মা ও ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। 

শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে মহাসড়কের তেঁতুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শ্রীবাস বাড়ৈ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন— চাঁপাইনবাবগঞ্জ জেলার পলাশ মিয়ার স্ত্রী সুমি বেগম (৩২) ও তাঁর সাত বছর বয়সী ছেলে শাওন।

জানা গেছে, সুমির পরিবার মাগুরার মোহাম্মদপুরে তাঁর বাবার বাড়ি থেকে প্রাইভেটকারে ঢাকার দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি বালুবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে প্রাইভেটকারটির ওপর পড়ে। এতে গাড়িটি চাপা পড়ে এবং দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর স্থানীয়রা প্রাইভেটকারে থাকা ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সুমি ও তাঁর ছেলের মৃত্যু হয়। আহত তিনজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শ্রীবাস বাড়ৈ জানান, ট্রাকটি নিয়ন্ত্রণ হারানোর কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এতে প্রাইভেটকারের পাশাপাশি একটি অটোরিকশাও ক্ষতিগ্রস্ত হয়েছে। বালুর নিচে প্রাইভেটকারের ভেতরে একজন আটকা পড়েছিলেন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন এবং তাঁদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

করিমপুর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আতিকুল ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত দুটি গাড়ি হাইওয়ে থানায় নিয়ে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ফরিদপুরের মধুখালীতে বাস-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে নিহত…
  • ২৩ অক্টোবর ২০২৬
শেনজেন ভিসা ছাড়াই ইউরোপ ভ্রমণের সুযোগ পেতে পারেন আরও ৫ দেশ
  • ২৩ অক্টোবর ২০২৬
ফরিদপুরে প্রাইভেটকারের ওপর উল্টে পড়ল বালুবোঝাই ট্রাক, মা-ছে…
  • ২৩ অক্টোবর ২০২৬
হাসিনার দেশে ফেরার ঘোষণা দিয়ে ছাত্রলীগের ঝটিকা মিছিল, ধাওয়া…
  • ২৩ অক্টোবর ২০২৬
ককরোচদের আন্দোলনের মধ্যেই প্রকাশ্যে ভারতের নির্বাচন কমিশনের…
  • ২৩ অক্টোবর ২০২৬
ঝালকাঠিতে দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জা…
  • ২৩ অক্টোবর ২০২৬