তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড দিলেন আদালত

১৫ অক্টোবর ২০২৬, ১০:২৪ PM , আপডেট: ১৫ অক্টোবর ২০২৬, ১০:২৬ PM
 অভিযুক্ত আসামী আকিদুল ইসলাম

অভিযুক্ত আসামী আকিদুল ইসলাম © সংগৃহীত

ফরিদপুরের আলফাডাঙ্গায় আট বছর বয়সী তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের দায়ে মো. আকিদুল ইসলাম (২৫) নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর ১টার দিকে ফরিদপুরের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ মো. আবুল বাশার মিঞা এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ পাহারায় তাকে জেলা কারাগারে নেওয়া হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২১ সালের ২০ জুন শিশুটি স্কুলে যাওয়ার পথে আকিদুল তাকে রাস্তা থেকে তুলে পাশের একটি বাঁশবাগানে নিয়ে ধর্ষণ করেন। পরে শিশুটি বিদ্যালয়ে গেলে সহপাঠী ও শিক্ষকেরা তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। স্বজনেরা প্রথমে তাকে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় পরদিন ২১ জুন শিশুটির বাবা বাদী হয়ে আলফাডাঙ্গা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলাটি তদন্ত করেন আলফাডাঙ্গা থানার উপপরিদর্শক সুজন বিশ্বাস। তিনি ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেন।

রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি (পিপি) গোলাম রব্বানী ভূঁইয়া জানান, আদালত আসামিকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা করেছেন। জরিমানার অর্থ আসামির স্থাবর সম্পত্তি বিক্রি করে আদায়ের জন্য জেলা কালেক্টরকে নির্দেশ দেওয়া হয়েছে।

পিপি আরও বলেন, ‘রাষ্ট্রপক্ষ মামলার অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছে। আদালতের এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।’

বন্দরে আমির হামজার মাহফিল, প্রতিহতের ঘোষণা চরমোনাই-হেফাজত আ…
  • ১৫ নভেম্বর ২০২৬
ছেলের জানাজার এক ঘণ্টা পর মায়ের মৃত্যু
  • ১৫ নভেম্বর ২০২৬
আংশিক মেঘলা থাকতে পারে ঢাকার আকাশ, বৃষ্টির আভাস নেই
  • ১৫ নভেম্বর ২০২৬
কোচিং ছাড়াই বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি, এই ৯ কাজ অন্যদ…
  • ১৫ নভেম্বর ২০২৬
গভীর রাতে বিএনপি নেত্রীর বাসায় নেতা, অনৈতিক সম্পর্কের অভিযো…
  • ১৫ নভেম্বর ২০২৬
৬২ শতাংশই জানেন না, শরীরে বাসা বেঁধেছে ডায়াবেটিস
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950