গাজীপুরে বাসায় আগুন, ২ শিশুসহ দগ্ধ একই পরিবারের চারজন

২৩ অক্টোবর ২০২৬, ০৬:২৯ PM
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিট

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিট © সংগৃহীত

গাজীপুরের জয়দেবপুরে একটি বাসায় আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এ ঘটনায় একই পরিবারের এক দম্পতি ও তাদের দুই শিশু সন্তান দগ্ধ হয়েছেন। আজ শুক্রবার (২৩ অক্টোবর) ভোরে এ ঘটনা ঘটে।

দগ্ধ ব্যক্তিরা হলেন মহসিন প্রধান (৩০), তাঁর স্ত্রী সেলিনা আক্তার (২৫) এবং তাঁদের দুই ছেলে সোহাদ (৪) ও সায়ান (৫)। তাঁদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

প্রাথমিকভাবে জানা গেছে, ভোরে কে বা কারা ওই বাসায় আগুন দেয়। পরিবারের সদস্যরা প্রথমে সোফায় আগুন দেখতে পান। পরে আগুন কাঠের তৈরি সিলিংয়ে ছড়িয়ে পড়ে। এ সময় বারান্দায় রাখা দুটি মোটরসাইকেলেও আগুন লাগে। একপর্যায়ে আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে।

পরে দগ্ধ চারজনকে প্রথমে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাঁদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।

এ বিষয়ে ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার গণমাধ্যমে বলেন, ‘গাজীপুর থেকে দগ্ধ হয়ে একই পরিবারের চারজন আমাদের এখানে এসেছে। তাদের মধ্যে সেলিনা ৪০ শতাংশ, সায়ান ১২ শতাংশ, সোহাদ ২ শতাংশ ও মহসিন ১ শতাংশ দগ্ধ হয়েছেন।’

ফরিদপুরে প্রাইভেটকারের ওপর উল্টে পড়ল বালুবোঝাই ট্রাক, মা-ছে…
  • ২৩ অক্টোবর ২০২৬
হাসিনার দেশে ফেরার ঘোষণা দিয়ে ছাত্রলীগের ঝটিকা মিছিল, ধাওয়া…
  • ২৩ অক্টোবর ২০২৬
ককরোচদের আন্দোলনের মধ্যেই প্রকাশ্যে ভারতের নির্বাচন কমিশনের…
  • ২৩ অক্টোবর ২০২৬
ঝালকাঠিতে দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জা…
  • ২৩ অক্টোবর ২০২৬
গাজীপুরে বাসায় আগুন, ২ শিশুসহ দগ্ধ একই পরিবারের চারজন
  • ২৩ অক্টোবর ২০২৬
যৌন নিগ্রহের অভিযোগ ওঠা সেই শিক্ষকের পাশে কওমি স্কলার শামীম…
  • ২৩ অক্টোবর ২০২৬