গাকৃবি অধ্যাপকের আবেগঘন পোস্ট 

বিদেশ যাওয়ার জন্য আইইএলটিএস প্রস্তুতি নিচ্ছিলেন মালিহা, রিসোর্টে গেল প্রাণ

১৮ অক্টোবর ২০২৬, ০৮:১৪ PM , আপডেট: ১৮ অক্টোবর ২০২৬, ০৮:১৮ PM
নিহত মালিহাকে নিয়ে তার শিক্ষকের আবেগঘন পোস্ট

নিহত মালিহাকে নিয়ে তার শিক্ষকের আবেগঘন পোস্ট © টিডিসি সম্পাদিত

মানুষ কত পরিকল্পনা করে। কেউ পরিকল্পনা করে ভবিষ্যৎের ক্যারিয়ার নিয়ে, কেউ আবার দেশের বাইরে পড়তে যাওয়ার। তবে সবার পরিকল্পনা গন্তব্যে পৌঁছায় না , ভাগ্যের পরিহাসে কেউ কেউ পরিকল্পনা বাস্তবায়নের আগেই পাড়ি জমান না ফেরার দেশে। অকালে আকাশের তারায় পরিণত হওয়াদের একজন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরের শিক্ষার্থী ইসরাত জাহান মালিহা। গতকাল কক্সবাজারে ঘুরতে গিয়ে টুপটুপ রিসোর্টে লাগা ভয়াল আগুনে দগ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন উচ্চ শিক্ষায় দেশের বাইরে যাওয়ার স্বপ্ন দেখা এই শিক্ষার্থী।

মালিহার এমন অকাল প্রয়াণ মেনে নিতে পারছেন না তার শিক্ষকরা। গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের এনটোমোলজি বিভাগের অধ্যাপক মো. রুহুল আমিন মালিহাকে স্মরণ করে এক দীর্ঘ পোস্ট দিয়েছেন। যেখানে তিনি লিখেন, ইসরাত জাহান মালিহা আমার তত্ত্বাবধানে স্নাতকোত্তর ডিগ্রির গবেষণা করেছে। এমন ভদ্র, বিনয়ী, সদা হাস্যোজ্জ্বল, মিতভাষী, গবেষণার প্রতি প্রবল আগ্রহ, সময়ানুবর্তী এবং পরিপটি-এক কথায় ভাল স্টুডেন্ট আমার বিবেচনায় খুবই নগণ্য । দুই মাস আগেও সে  তার স্বামীসহ আমার অফিসে এসে বলেছিল, ‘স্যার, আমাকে কাজ দিন, আমি আপনার সহযোগিতায় কয়েকটি পেপার করতে চাই; আমি IELTS এর প্রস্তুতি নিচ্ছি, উচ্চ শিক্ষার জন্য বিদেশ যেতে চাই।’

তিনি আরও লেখেন, ‘আমি তাকে যথারীতি কাজ দিয়েছি এবং সে খুবই মনোযোগের সাথে কাজ করে একটি রিভিউ আর্টিকেল পাবলিশ করেছে। গত মাসেও আমার অফিসে এসে নতুন কাজের ধারণা নিয়ে যায় এবং প্রায়শই আমাকে কাজের অগ্রগতি অবহিত করছিল। আজ তার কাজ, লক্ষ্য, উদ্যম, তার বিনয়ী, সদা হাস্যোজ্জ্বল, মিতভাষী আচরণ শুধুই স্মৃতি ও বেদনা। একটি অগ্নিকাণ্ড তোমার জীবন প্রদীপ বিলীন করেছে। (গতকাল কক্সবাজার, ইনানী বিচে টুপটুপ অগ্নিকাণ্ডে পরলোকগত) মালিহা, তুমি আমার অত্যন্ত প্রিয় শিক্ষার্থীদের একজন, তুমি আমার গবেষণা দলের সদস্য হিসেবে অমার শিক্ষার্থীদের কাছে আদর্শ হয়ে থাকবে। তোমার অকালে চলে যাওয়া আমার গবেষণা দলের অপূরণীয় ক্ষতি। মহান আল্লাহ তোমাকে জান্নাত বাসী করুন। আর আল্লাহ তোমার মা-বাবাকে শোক কাটিয়ে ওঠার ক্ষমতা দান করুন্ আমীন।’

প্রসঙ্গত, গতকাল শনিবার (১৭ অক্টোবর) ভোরে কক্সবাজারের ইনানী বিচ এলাকায় যথাযথ ফায়ার সেফটি না মেনে গড়ে তোলা টুপটুট রিসোর্টে লাগা আগুনে দগ্ধ হয়ে মৃত্যুবরণ করেন মালিহা। যেখানে মালিহার পরিবারের আরও ৫ সদস্যরাও অগ্নিদগ্ধ হয়ে মারা যান। 

প্রতি পাঁচজনে ৪ জনই ভুগছেন মেরুদণ্ডের ব্যথায়
  • ১৮ অক্টোবর ২০২৬
বড় জয়ে বাংলাদেশকে বার্তা দিয়ে রাখল ভারত
  • ১৮ অক্টোবর ২০২৬
সৌদিতে নিহত আলেমের পরিবারকে ১০ লাখ টাকা দিলেন আহমাদুল্লাহ
  • ১৮ অক্টোবর ২০২৬
এইচএসসির ফল কত তারিখে, জানা যাবে আগামী সপ্তাহের শুরুতে
  • ১৮ অক্টোবর ২০২৬
বিএমইউতে পূর্ণাঙ্গ ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠার দ…
  • ১৮ অক্টোবর ২০২৬
দেশের সব স্বর্ণের দোকান বন্ধ থাকবে আগামীকাল
  • ১৮ অক্টোবর ২০২৬