পরিবারের ৬ সদস্য মারা গেলেও যেভাবে বেঁচে ফেরেন আশিকুল

১৭ অক্টোবর ২০২৬, ০৫:১৯ PM
হাসপাতালে আশিকুল

হাসপাতালে আশিকুল © সংগৃহীত

পরিবারের সদস্যদের সঙ্গে কক্সবাজারে ছুটি কাটাতে গিয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের মুখে পড়েন মো. আশিকুল ইসলাম। আজ শনিবার (১৭ অক্টোবর) সকালে উখিয়ার ইনানীর পাটুয়ারটেক সৈকতের একটি রিসোর্টে আগুন লাগলে প্রাণ বাঁচাতে দোতলা থেকে লাফ দেন তিনি। এতে তিনি বেঁচে গেলেও আগুনে প্রাণ হারিয়েছেন তার স্ত্রী ইসরাত জাহান মালিহা, স্ত্রীর ছোট বোন লায়লা জাহান নাবিলাসহ পরিবারের ছয় সদস্য।

আশিকুলের এক নিকট আত্মীয় সূত্রে জানা যায়, আগুন লাগার পর আশিকুল দোতলা থেকে লাফ দেন। এতে তিনি প্রাণে বেঁচে যান। তবে তার স্ত্রী, স্ত্রীর বোনসহ পরিবারের ছয়জনের মৃত্যু হয়েছে। ওই স্বজন জানান, তিনি আশিকুলের পরিবারের খোঁজ নিতে কক্সবাজারের উদ্দেশে রওনা হবেন তিনি।

আজ সকাল সাড়ে সাতটার দিকে মেরিন ড্রাইভ সড়কসংলগ্ন কাঠের তৈরি রিসোর্টটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। পরে স্থানীয় বাসিন্দারা পুলিশের সহায়তায় উদ্ধার তৎপরতা শুরু করেন।

ফায়ার সার্ভিসের কক্সবাজারের উপসহকারী পরিচালক সৈয়দ মোরশেদ হোসেন জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরও মরদেহ থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার অভিযান চলছিল।

নিহত ১০ জনের মধ্যে ছয়জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন ঢাকার বনশ্রীর ইসরাত জাহান মালিহা (৩০), মিলিতা মেহেজাবিন আলভী (২৩), খিলগাঁওয়ের লায়লা জাহান নাবিলা (২৭), নাফিসতা মীম (২৭), চুয়াডাঙ্গার ফারিহা কবির (৩৩) এবং পাঁচ বছর বয়সী ফায়িজান আহম্মেদ। কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুবক্তগীন মাহমুদ সোহেল তাদের পরিচয় নিশ্চিত করেছেন।

এ ঘটনায় দগ্ধ ছয়জন কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন। তারা হলেন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক শিহাব উদ্দীন (৩১), তার স্ত্রী নাফিজা নেওয়াজ খান (২৯), মান্নান (৩৪), মেহেরুন্নেসা (৩০), মাসুদ (৩০) ও সামিদা (৩২)।

ফেনীতে মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার সেই দুই ছাত্রদল নেতাকে…
  • ১৭ অক্টোবর ২০২৬
‘আর ১০টা মিনিট সময় পেলে আমার স্ত্রীও নামতে পারত’—আশিকুল
  • ১৭ অক্টোবর ২০২৬
ট্রাকচাপায় মায়ের সঙ্গে প্রাণ গেল দুই সন্তানেরও, মৃতের সংখ্য…
  • ১৭ অক্টোবর ২০২৬
ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে গেলেন লিটন
  • ১৭ অক্টোবর ২০২৬
ময়মনসিংহে ছাত্রদল নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল
  • ১৭ অক্টোবর ২০২৬
বিমান বাংলাদেশ এয়ারলাইনস নিয়োগ দেবে ২৩৪ পদে, আবেদনে বাকি ৩ …
  • ১৭ অক্টোবর ২০২৬