হাসিনার দেশে ফেরার ঘোষণা দিয়ে ছাত্রলীগের ঝটিকা মিছিল, ধাওয়া খেয়ে গ্রেপ্তার নেতা

২৩ অক্টোবর ২০২৬, ০৭:০৫ PM , আপডেট: ২৩ অক্টোবর ২০২৬, ০৭:১০ PM
হাসিনার দেশে ফেরার ঘোষণা দিয়ে ছাত্রলীগের মিছিল

হাসিনার দেশে ফেরার ঘোষণা দিয়ে ছাত্রলীগের মিছিল © সংগৃহীত

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দিয়ে বরগুনার বামনায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে ধাওয়ার পর রাফান জোমাদ্দার আকাশ নামে এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শুক্রবার (২৩ অক্টোবর) সকালে বামনা-পাথরঘাটা সড়কের সোনাখালী এলাকায় এ মিছিল বের করেন বামনা উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।

মিছিল চলাকালে নেতাকর্মীদের হাতে একটি ব্যানার দেখা যায়। এ সময় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার আগমনকে কেন্দ্র করে বিভিন্ন স্লোগান দেন তাঁরা।

মিছিলের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধাওয়া করলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। পরে ধাওয়া করে গাজীরপুল এলাকা থেকে বরগুনা জেলা ছাত্রলীগের সহসভাপতি রাফান জোমাদ্দার আকাশকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন খান বলেন, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে ধাওয়া করলে ঝটিকা মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। পরে গাজীরপুল এলাকা থেকে রাফান জোমাদ্দার আকাশকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ফরিদপুরের মধুখালীতে বাস-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে নিহত…
  • ২৩ অক্টোবর ২০২৬
শেনজেন ভিসা ছাড়াই ইউরোপ ভ্রমণের সুযোগ পেতে পারেন আরও ৫ দেশ
  • ২৩ অক্টোবর ২০২৬
ফরিদপুরে প্রাইভেটকারের ওপর উল্টে পড়ল বালুবোঝাই ট্রাক, মা-ছে…
  • ২৩ অক্টোবর ২০২৬
হাসিনার দেশে ফেরার ঘোষণা দিয়ে ছাত্রলীগের ঝটিকা মিছিল, ধাওয়া…
  • ২৩ অক্টোবর ২০২৬
ককরোচদের আন্দোলনের মধ্যেই প্রকাশ্যে ভারতের নির্বাচন কমিশনের…
  • ২৩ অক্টোবর ২০২৬
ঝালকাঠিতে দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জা…
  • ২৩ অক্টোবর ২০২৬