ফেনী সীমান্তে বিজিবির অভিযান, মাদক-শাড়ি-লেহেঙ্গা জব্দ

১৪ নভেম্বর ২০২৬, ০৪:২৯ PM
বিজিবির অভিযান জব্দ করা গাঁজা ও ইস্কাফ সিরাপ

বিজিবির অভিযান জব্দ করা গাঁজা ও ইস্কাফ সিরাপ © সংগৃহীত

ফেনী ও চট্টগ্রামের সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব অভিযানে ৩০ কেজি গাঁজা, ৮৩ বোতল ইস্কাফ সিরাপ, ৬২৪টি ইয়াবা ট্যাবলেট, ২২০টি ভারতীয় শাড়ি ও ৮১টি লেহেঙ্গা জব্দ করা হয়েছে। জব্দ করা এসব মালামালের মোট সিজার মূল্য ২৮ লাখ ৩৪ হাজার ৪০০ টাকা।

শনিবার (১৪ নভেম্বর) ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) একাধিক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

বিজিবি জানায়, শনিবার গোপন সংবাদের ভিত্তিতে অলিনগর বিওপির বিশেষ টহল দল চট্টগ্রামের জোরারগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালায়। এ সময় ৩০ কেজি গাঁজা ও ৮৩ বোতল ইস্কাফ সিরাপ জব্দ করা হয়। এসব মাদকের সিজার মূল্য ১ লাখ ৩৮ হাজার ২০০ টাকা।

এর আগে শুক্রবার (১৩ নভেম্বর) ফেনীর ফুলগাজী ও ছাগলনাইয়া সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালায় মধুগ্রাম, তারাকুচা ও চম্পকনগর বিওপির বিশেষ টহল দল। এ সময় ২২০টি ভারতীয় শাড়ি ও ৮১টি লেহেঙ্গা জব্দ করা হয়। এসব পণ্যের সিজার মূল্য ২৫ লাখ ৯ হাজার টাকা।

এদিকে, গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে ফেনীর ছাগলনাইয়া সীমান্তবর্তী এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালায় ছাগলনাইয়া বিওপির টহল দল। এ সময় ৬২৪ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এসব মাদকের সিজার মূল্য ১ লাখ ৮৭ হাজার ২০০ টাকা।

তবে এসব অভিযানে চোরাচালান ও মাদক কারবারের সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি। সবগুলো অভিযানেই মালিকবিহীন অবস্থায় এসব মালামাল জব্দ করা হয়েছে।

বিজিবি জানায়, জব্দ করা মাদক স্থানীয় থানায় এবং চোরাচালানি পণ্য স্থানীয় কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল ইসলাম বলেন, সীমান্তে মাদক ও চোরাচালানের বিস্তার রোধ, অবৈধ অনুপ্রবেশ প্রতিহত, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের সীমান্ত অপরাধ দমনে বিজিবি সর্বদা সজাগ, সতর্ক ও তৎপর রয়েছে।

ফেনী সীমান্তে বিজিবির অভিযান, মাদক-শাড়ি-লেহেঙ্গা জব্দ
  • ১৪ নভেম্বর ২০২৬
সরাসরি সাক্ষাৎকারে ১,০০০ কর্মী নিয়োগ দেবে টিএমএসএস
  • ১৪ নভেম্বর ২০২৬
ফরিদপুরে এসআরবির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২
  • ১৪ নভেম্বর ২০২৬
ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করলেন প্রধ…
  • ১৪ নভেম্বর ২০২৬
তিন দাবিতে ৯ম শিক্ষক নিয়োগপ্রত্যাশীদের কর্মসূচি ঘোষণা
  • ১৪ নভেম্বর ২০২৬
সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে একাদশে কারা থাকছেন?
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950