৩৮তম বিসিএস: নন-ক্যাডারে সুপারিশ পেয়েছে আরও ১১৩৯ জন

৩০ জুন ২০২১, ০১:২৬ PM
সরকারি কর্ম কমিশন

সরকারি কর্ম কমিশন © ফাইল ফটো

৩৮তম বিসিএসের চূড়ান্ত ফলে উত্তীর্ণ হয়েও যারা ক্যাডার পাননি তাদের মধ্য থেকে ১১৩৯ জনকে ‍দ্বিতীয় শ্রেণির (১০ম গ্রেড) নন-ক্যাডার পদে নিয়োগের জন্য সুপারিশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি) । আজ বুধবার (৩০ জুন) পিএসসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩৮তম বিসিএস পরীক্ষায় ক্যাডার ও নন-ক্যাডার ১ম শ্রেণির পদে সুপারিশপ্রাপ্ত নন এমন প্রার্থীদের মধ্য হতে নন-ক্যাডার ২য় শ্রেণির (১০ম গ্রেড) পদে সুপারিশের ফলাফল প্রকাশ করা হয়েছে।

“বাংলাদেশ সরকারী কর্ম কমিশন কর্তৃক শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ০৪ টি ক্যাটাগরিতে ৩২৩ জন সহ সর্বমোট ৪৩ ক্যটাগরির ১,১৩৯ টি পদের জন্য সুপারিশ করে ফলাফল প্রকাশ করা হয়েছে।” সংবাদ বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

সংবাদ বিজ্ঞপ্তি বলা হয়, নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা-২০১০ এবং সংশোধিত বিধিমালা-২০১৪ অনুযায়ী ৩৮তম বি.সি.এস. পরীক্ষায় ক্যাডার পদে এবং নন-ক্যাডার ১ম শ্রেণির (৯ম গ্রেড) পদে সুপারিশপ্রাপ্ত নন এমন প্রার্থীদের মধ্য হতে সংশ্লিষ্ট নিয়োগবিধিতে বর্ণিত শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের ৩৮তম বি.সি.এস.-এ অর্জিত মেধাক্রম, কোটা ও সংশ্লিষ্ট পদের/পদসমূহের নিয়োগবিধির ভিত্তিতে কমিশনের ৩০.০৬.২০২১ খ্রিস্টাব্দ তারিখের বিশেষ সভায় মোট ১,১৩৯ জন প্রার্থীকে নন-ক্যাডার ২য় শ্রেণির (১০ম গ্রেড) পদে নিয়োগের জন্য সাময়িকভাবে কমিশন সুপারিশ করেছে।

উল্লেখ্য, ৩৮তম বি.সি.এস. এর লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু পদ স্বল্পতার কারণে ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত নন এমন প্রার্থীর সংখ্যা ৬ হাজার ১৭৩ জন। তন্মধ্যে নন-ক্যাডার পদে সুপারিশের জন্য আবেদনকারী প্রার্থীর সংখ্যা ৫ হাজার ৩২। ইতোপূর্বে তিন দফায় নন-ক্যাডার প্রথম শ্রেণির (৯ম গ্রেড) পদে নিয়োগের জন্য ১ হাজার ৭৬৩ জনকে সুপারিশ করা হয়েছিল।

বোল্টের রেকর্ডের চেয়েও দ্রুত দৌড়াল চীনা রোবট তিয়াংগং
  • ২৭ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলি আবেদনের সময় বৃদ্ধি নিয়ে সবশেষ যা জানা গেল
  • ২৭ আগস্ট ২০২৬
‘আবু সাঈদ স্ট্যান্ড’ নাম পরিবর্তনের খবর ‘মিথ্যা’ জানিয়ে হুঁ…
  • ২৭ আগস্ট ২০২৬
মৃত্যুর পাঁচ দশক পরও যে কবি অমর যে কবির কণ্ঠে আজও বাজে বিদ্…
  • ২৭ আগস্ট ২০২৬
খুলনা বিশ্ববিদ্যালয় থেকে রোম: গবেষণার স্বপ্নে নুরের বিশ্বমঞ…
  • ২৭ আগস্ট ২০২৬
টি-শার্ট নাড়িয়ে সাহায্যের আবেদন, নাটকীয়ভাবে কিশোরকে উদ্ধার…
  • ২৭ আগস্ট ২০২৬