সিনিয়র নার্সের লিখিত পরীক্ষার স্থগিত করল পিএসসি

৩১ মার্চ ২০২১, ০৩:৩৫ PM

© ফাইল ছবি

স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের সিনিয়র স্টাফ নার্স পদের লিখিত পরীক্ষা স্থগিত করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী ১০ এপ্রিল দশম গ্রেডের পদের লিখিত পরীক্ষা হওয়ার কথা ছিল।

আজ বুধবার (৩১ মার্চ) কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার) মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য বলা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোভিড-১৯ এর উর্ধ্বমুখী সংক্রমণের পরিস্থিতিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের সিনিয়র স্টাফ নার্স পদের লিখিত পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সংশ্লিষ্ট সকলকে লিখিত এ পরীক্ষার পরবর্তিত তারিখ ও সময় যথাসময়ে অবহিত করা হবে।

এর আগে গত ১১ মার্চ দশম গ্রেডের পদের লিখিত পরীক্ষার তারিখ প্রকাশ করেছিল পিএসসি। এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ ১৫ হাজার ২২৮ জন প্রার্থীর লিখিত পরীক্ষা আগামী ১০ এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, সিনিয়র স্টাফ নার্সের লিখিত পরীক্ষা ১০ এপ্রিল বেলা ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত হবে। রাজধানী ঢাকার ১৫টি কেন্দ্রে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা এরপর মৌখিক পরীক্ষায় অংশ নেবেন।

গত বছরের ১ মার্চে প্রকাশিত বিজ্ঞপ্তিতে সিনিয়র স্টাফ নার্সে পদের সংখ্যা ২ হাজার ৫০০ বলা হয়েছিল। গত ২৮ জানুয়ারি  সিনিয়র স্টাফ নার্স পদের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই দিন বেলা তিনটা থেকে বিকেল চারটা পর্যন্ত রাজধানীর ২১টি শিক্ষাপ্রতিষ্ঠানে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২৮ ফেব্রুয়ারি এমসিকিউয়ের ফল প্রকাশ করে পিএসসি।

স্থানীয় সরকার নির্বাচনের তফসিল কবে, জানাল ইসি 
  • ২৭ আগস্ট ২০২৬
দরপত্র ছাড়া জাবির মাঠ সংস্কারের অভিযোগ, তদন্তে ৪ সদস্যের কম…
  • ২৭ আগস্ট ২০২৬
বিএমইউর অনকোলজি বিভাগে বৈজ্ঞানিক প্রবন্ধ ও অ্যাবস্ট্রাক্ট ল…
  • ২৭ আগস্ট ২০২৬
মির্জা ফখরুল রাষ্ট্রপতি, সংসদে সংসদ নেতার পাশের আসনে সালাহউ…
  • ২৭ আগস্ট ২০২৬
টেলিটক বাংলাদেশ লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন ১৫ স…
  • ২৭ আগস্ট ২০২৬
‎জাবি অধ্যাপকের কক্ষে সাড়ে ৫ ফুটের সাপ, পরে যা হলো
  • ২৭ আগস্ট ২০২৬