আজ চার ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

২৪ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ AM
গ্যাসের চুলা

গ্যাসের চুলা © সংগৃহীত

পাইপলাইনের জরুরি মেরামতকাজের জন্য আজ শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর কয়েকটি এলাকায় টানা চার ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়। এতে বলা হয়, শনিবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নতুন বাজার থেকে কুড়িল বিশ্বরোড পর্যন্ত রাস্তার উভয় পাশে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।

এ সময় নর্দ্দা, কালাচাঁদপুর, বসুন্ধরা, জোয়ার সাহারা, ভাটারা ও বারিধারা জে ব্লকসহ আশপাশের এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
  • ২৪ অক্টোবর ২০২৬
পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপ…
  • ২৪ অক্টোবর ২০২৬
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬
  • ২৪ অক্টোবর ২০২৬
হাইস্কুলের সামনের মাঠ থেকে ৫টি গাছ কেটেছে দূর্বৃত্তরা
  • ২৪ অক্টোবর ২০২৬
আজ চার ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
  • ২৪ অক্টোবর ২০২৬
বিয়ের ২৩ দিনের মাথায় ড্রাইভারের সঙ্গে উধাও বিএনপি নেতার স্ত…
  • ২৪ অক্টোবর ২০২৬