হাইস্কুলের সামনের মাঠ থেকে ৫ টি গাছ কেটে ফেলেছে দূর্বৃত্তরা © সংগৃহীত
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার আছিম পাটুলী ইউনিয়নের রামনগর গ্রামের হোসেনিয়া হাইস্কুলের সামনের মাঠ থেকে ৫ টি গাছ কেটে ফেলেছে দূর্বৃত্তরা। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১১ টার দিকে ছোটবড় মিলে ৫ টি গাছ কেটে ফেলা হয়। কেটে ফেলা গাছের মধ্যে ২ টি বড় মেহগনি ও একটি বড় কৃষ্ণচূড়া গাছ রয়েছে।
বিদ্যালয়ের মাঠ থেকে গাছ কেটে ফেলার বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান শিক্ষক জামাল উদ্দিন। পূজার বন্ধের ফাঁকে গাছগুলো কেটে ফেলা হয়। কেটে ফেলে গাছগুলো বিদ্যালয় মাঠে ছায়া দিত। কৃষ্ণচূড়া গাছটি শোনাবর্ধন করতো বিদ্যালয়ের। ঐ দূর্বৃত্তরাই সম্প্রতি এলজিইডির পাকা সড়ক জবরদখল করে বিদ্যালয়ের মাঠ বরাবর একটি রাস্তা তৈরি করেছে। মাঠ বরাবর রাস্তা হওয়ায় শিক্ষার্থী চরম হুমকিতে রয়েছে। শিক্ষার পরিবেশ মারাত্নক ভাবে হুমকির মুখে পড়েছে। তিনি অভিযোগ করে বলেন, স্থানীয় প্রশাসনকে জানানোর পরও তারা কার্যকর কোন পদক্ষেপ না নেয়ার জবরদখল কারী দূর্বৃত্তরা এখন বিদ্যালয় ভবনসহ মাঠ দখলের চেষ্টা করছে।
এলাকাবাসী ও স্কুল কর্তৃপক্ষ জানায়, অনগ্রসর এলাকায় স্থাপিত হোসেনিয়া স্কুল ঐ এলাকায় শিক্ষার আলো ছড়াচ্ছে। সম্প্রতি বিদয়ালয়ের পাশের বাড়ির সাদ্দাম, নমাজ আলী, গোলাম মোস্তফাসহ একটি চক্র এলজিইডির পাকা সড়ক জবরদখল করে বিদ্যালয়ের মাঠ বরাবর একটি নতুন রাস্তা করে। বাধা দিলেও তারা শুনেনি। দেশীয় অস্ত্রের ভয় থাকায় শিক্ষার্থীরদেরকেও আমরা বাধা দিতে দেই। বিদ্যালয়ের মাঝখান দিয়ে জোর করে রাস্তা নির্মাণ করায় স্থানীয় প্রশাসনে লিখিত অভিযোগ দেয়া হয়েছে। এলজিইডি অফিস সরজমিন পরিদর্শন করে পাকা সড়ক জবরদখলের প্রমান পেয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১১ টার দিকে ঐ দূর্বৃত্তরা গাছ কাটার লোক নিয়ে এসে বিদ্যালয়ের সামনের মাঠ থেকে ছোট বড় মিলে ৫ টি গাছ কেটে ফেলে। কেটে ফেলা গাছের মূল্য ৩০ হাজার টাকার মত। বিদ্যালয় কর্তৃপক্ষ বাধা দিলেও তারা শুনেনি। পরে থানা পুলিশকে জানানোর পর থানার এস আই লিটন গাছগুলো জব্দ করে ক্যাবল ব্যবসায়ি মিন্টুর জুম্মায় দিয়ে যান।
থানার এস আই লিটন জানান, আমরা পেয়ে গাছ কাটা বন্ধ করেছি। এটা দেখার দায়িত্ব মাধ্যমিক অফিস ও উপজেলা নির্বাহী অফিসারের। তারা দায়িত্ব নিলে এটি ফয়সালা করা সম্ভব।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান জানান, ‘তিনি বিষয়টি শুনেছেন, স্কুলটি রক্ষার জন্য মাধ্যমিক শিক্ষা অফিস কি ভূমিকা নিবেন। এমন প্রশ্নের সঠিক কোন উত্তর দিতে পারেননি ঐ কর্মকর্তা।’