অধ্যক্ষ আজিজি

গুটি কয়েক লোকের কারণে মাদ্রাসা শিক্ষা প্রশ্নবিদ্ধ হতে দেওয়া যাবে না

২৪ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ AM , আপডেট: ২৪ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ AM
দেলোয়ার হোসেন আজিজি

দেলোয়ার হোসেন আজিজি © সংগৃহীত

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরামের সভাপতি দেলোয়ার হোসেন আজিজি বলেছেন, গুটিকয়েক দুশ্চরিত্রবান লোকের কারণে মাদ্রাসা শিক্ষাকে প্রশ্নবিদ্ধ হতে দেওয়া যাবে না। সত্য, নৈতিকতা, জবাবদিহি ও দায়িত্বশীলতার মাধ্যমে মাদ্রাসা শিক্ষার মর্যাদা রক্ষা করি। আজ শনিবার (২৪ অক্টোবর) নিজের ফেসবুক পোস্টে এ কথা জানান তিনি। 

পোস্টে তিনি লেখেন, মাদ্রাসা শিক্ষার মর্যাদা রক্ষায় সবাইকে সতর্ক ও সচেতন হতে হবে। মাদ্রাসা শিক্ষা নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে এমন আশঙ্কার প্রেক্ষাপটে আমাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। জেনারেল শিক্ষাপ্রতিষ্ঠানেও বিচ্ছিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে; কিন্তু মাদ্রাসার ঘটনাগুলো ব্যাপকভাবে প্রচারিত হওয়ায় পুরো মাদ্রাসা শিক্ষা প্রশ্নের মুখে পড়ে। মাদ্রাসাপড়ুয়া হিসেবে মনে রাখতে হবে, আপনার একটি অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড সমগ্র মাদ্রাসা শিক্ষার সুনামকে প্রশ্নবিদ্ধ করতে পারে। তাই শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক,মাদ্রাসা দরদি জনগণ ও ওলামায়ে কেরাম সবারই সর্বোচ্চ সতর্ক থাকা জরুরি। 

তিনি আরও লেখেন, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তা ধামাচাপা না দিয়ে দ্রুত, কঠোর ও ন্যায়সংগত ব্যবস্থা নিতে হবে। এর ব্যত্যয় হলে মাদ্রাসা শিক্ষার প্রতি মানুষের অনীহা তৈরি হবে। গুটিকয়েট দুশ্চরিত্রবান লোকের কারণে মাদ্রাসা শিক্ষাকে প্রশ্নবিদ্ধ হতে দেওয়া যাবে না।  সত্য, নৈতিকতা, জবাবদিহি ও দায়িত্বশীলতার মাধ্যমে মাদ্রাসা শিক্ষার মর্যাদা রক্ষা করি।

বিশ্বমানের উচ্চশিক্ষা নিশ্চিত করতে অ্যাক্রেডিটেশন অর্জনের প…
  • ১৭ নভেম্বর ২০২৬
দেশসেরা ড্যাফোডিল, বিশ্বসেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ে ঢাবি-গা…
  • ১৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ আওয়ামী লীগকে ‘টুঙ্গীপাড়া লিমিটেড’ করে দেওয়া হবে 
  • ১৭ নভেম্বর ২০২৬
কিউএস টেকসই র‍্যাঙ্কিংয়ে ৬৫ ধাপ এগিয়ে দেশে পঞ্চম রাজশাহী বি…
  • ১৭ নভেম্বর ২০২৬
জবিতে আওয়ামী সংশ্লিষ্টতায় আটক ৫ কর্মকর্তাকে পরিবারের নিকট…
  • ১৭ নভেম্বর ২০২৬
মিনিস্ট্রি অব ট্রুথ-পিস-লাভ অ্যান্ড প্লেন্টি— জর্জ অরওয়েলের…
  • ১৭ নভেম্বর ২০২৬