নানা আয়োজনে পিএসসিতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন

১৭ মার্চ ২০২১, ১২:৩৯ PM

© টিডিসি ফটো

নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করেছে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (বিপিএসসি)। দিবসটি উদযাপন উপলক্ষ্যে কমিশন ভবন ও চত্ত্বরে আলােক সজ্জা করা হয়েছে।

বুধবার (১৭ মার্চ) সকাল ১১টায় অনুষ্ঠানের শুরুতে কমিশন চত্বরে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর লাল সবুজ বেলুন উড়িয়ে দিবসটি উদযাপন করা হয়। এছাড়াও অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

এসব আয়োজনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমিশনের চেয়ারম্যান মাে. সােহরাব হােসাইন। বিশেষ অতিথি হিসেবে কমিশনের বিজ্ঞ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। কমিশন সচিবালয়ের সচিব মােছাঃ আছিয়া খাতুন অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন। এছাড়াও কমিশনের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ এসব কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, দিবসটি উদযাপন উপলক্ষ্যে কর্ম কমিশনের চেয়ারম্যান মাে. সােহরাব হােসাইন কর্মকর্তা-কর্মচারীদের শিশুদের জন্য একটি শুভেচ্ছা পত্র প্রেরণ করেন।

জাবির উপ-উপাচার্যের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ছাত…
  • ২৭ আগস্ট ২০২৬
এডাস্টের অ্যাডমিশন ফল-২০২৬ ফেস্টে মিলবে ৫০ শতাংশ ছাড়ে ভর্তি…
  • ২৭ আগস্ট ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন শুরু ৩০ আগস্ট
  • ২৭ আগস্ট ২০২৬
সরকারের নতুন দায়িত্বে মীর শাহে আলম
  • ২৭ আগস্ট ২০২৬
সংসদে থেকে ওয়াকআউট করল বিরোধীদল
  • ২৭ আগস্ট ২০২৬
সাংবাদিক নেতা থেকে বাসসের শীর্ষ ব্যবস্থাপনায় কাদের গনি
  • ২৭ আগস্ট ২০২৬