ইরাবের সভাপতি জসিম, সাধারণ সম্পাদক সালমান-নূর

২৪ অক্টোবর ২০২৬, ১২:২৮ PM , আপডেট: ২৪ অক্টোবর ২০২৬, ১২:৩৭ PM
মীর মোহাম্মদ জসিম, সোলাইমান সালমান ও নূর মোহাম্মদ

মীর মোহাম্মদ জসিম, সোলাইমান সালমান ও নূর মোহাম্মদ © টিডিসি সম্পাদিত

ঢাকায় কর্মরত জাতীয় গণমাধ্যমের শিক্ষাবিষয়ক সাংবাদিকদের সংগঠন এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ইরাব) ২০২৬-২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন মীর মোহাম্মদ জসিম। সাধারণ সম্পাদক পদে সমান ভোট পেয়ে যৌথভাবে নির্বাচিত হয়েছেন ডেইলি নিউএজের জ্যেষ্ঠ প্রতিবেদক সোলাইমান সালমান ও আগামীর সময়ের উপপ্রধান প্রতিবেদক নূর মোহাম্মদ।

শনিবার (২৪ অক্টোবর) ঢাকার অদূরে একটি রিসোর্টে সংগঠনটির বার্ষিক সাধারণ সভা শেষে অনুষ্ঠিত নির্বাচনে নতুন কার্যনির্বাহী কমিটি নির্বাচিত হয়। নির্বাচনে সভাপতি পদে সর্বোচ্চ ভোট পান মীর মোহাম্মদ জসিম। দুই বছর মেয়াদি এ কমিটিতে সাধারণ সম্পাদক পদে সোলাইমান সালমান ও নূর মোহাম্মদ এক বছর করে দায়িত্ব পালন করবেন।

কমিটির অন্য পদে নির্বাচিতরা হলেন- সহ-সভাপতি শাহেদ মতিউর রহমান (দৈনিক নয়াদিগন্ত), যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ হাসান কাজল (দৈনিক খবরের কাগজ), কোষাধ্যক্ষ নাজিউর রহমান সোহেল (বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসস), সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির (দৈনিক যুগান্তর) এবং দপ্তর ও প্রচার সম্পাদক হাসান আদিব (জাগো নিউজ২৪.কম)। এছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন পিয়াস সরকার (দৈনিক মানবজমিন) ও ফরহাদ বিন নূর (স্টার নিউজ)।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন ইউএনবির বিশেষ প্রতিনিধি ও বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সভাপতি মাসউদুল হক। নির্বাচন কমিশনের অন্য সদস্য ছিলেন ইরাবের সাবেক সভাপতি ও দৈনিক সমকালের বিশেষ প্রতিনিধি সাব্বির নেওয়াজ এবং সাবেক সভাপতি নিজামুল হক।

এর আগে বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন ইরাবের বিদায়ী কমিটির সভাপতি ও দৈনিক ইনকিলাবের প্রধান প্রতিবেদক ফারুক হোসাইন। সভায় সদস্য‍দের কল‍্যাণে একটি ‘কল‍্যাণ ফান্ড’ গঠনের সিদ্ধান্ত অনুমোদন করা হয়।

বাংলাদেশের জন্ম ইতিহাসের সঙ্গে সশস্ত্রবাহিনীর ইতিহাস অঙ্গাঙ…
  • ২১ নভেম্বর ২০২৬
ক্যানসারের চতুর্থ স্টেজে শামীম ওসমান
  • ২১ নভেম্বর ২০২৬
কাপড়ের ব্যাগে ৭২ লাখ টাকার ইয়াবা নিয়ে বাসের জন্য অপেক্ষা, ও…
  • ২১ নভেম্বর ২০২৬
প্রার্থীদের পাশ কাটিয়ে ভোটের সময় বাড়াল নির্বাচন কমিশন 
  • ২১ নভেম্বর ২০২৬
ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ, বিক্ষোভ শিক্ষার্থীদের 
  • ২১ নভেম্বর ২০২৬
রাতে ঘুম হচ্ছে না, মেনে চলুন এই অভ্যাসগুলো
  • ২১ নভেম্বর ২০২৬
diuimage