১৯ মার্চেই ৪১তম বিসিএসের প্রিলি নেওয়ার সিদ্ধান্তে আছে পিএসসি

১৫ মার্চ ২০২১, ০৩:৩৭ PM

© ফাইল ফটো

করোনাভাইরাসের সংক্রমণের মধ্যে চাকরিপ্রার্থীদের একটি অংশ ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা পেছানোর দাবি জানালেও সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন জানিয়েছেন, পূর্ব ঘোষণা অনুযায়ী ১৯ মার্চেই এই পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত বহাল রয়েছে। এখন পর্যন্ত পরীক্ষা পেছানোর কোনো সিদ্ধান্ত নেই।

সোমবার (১৫ মার্চ) দুপুরে তিনি গণমাধ্যমকে বলেন, কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী কঠোর স্বাস্থ্যবিধি অনুসরণ করে ১৯ মার্চ এই পরীক্ষা নেওয়া হবে। এখন পর্যন্ত এই সিদ্ধান্তই আছে।

দেশে করোনাভাইরাসের সংক্রমণের হার ঊর্ধ্বমুখী হওয়ায় এই পরীক্ষার তারিখ পেছানোর দাবিতে দুপুরে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন করেছেন ৪১তম বিসিএসের পরীক্ষার্থীদের একটি অংশ।

তাদের দাবি, ৪১তম বিসিএস পরীক্ষার তারিখ পিছিয়ে বিশ্ববিদ্যালয়-কলেজের হল খোলা ও করোনার টিকা কার্যক্রমের সঙ্গে সমন্বয় করে পুনঃনির্ধারণ করতে হবে। এবার ৪১তম বিসিএসে আবেদন করেছেন প্রায় পৌনে পাঁচ লাখ চাকরিপ্রার্থী।

সোসাইটি অব রেডিয়েশন অনকোলজিস্টের নেতৃত্বে ডা. ডোনার-ডা. সুমন
  • ২৭ আগস্ট ২০২৬
মাজার-খানকায় হামলা ও কনসার্ট বন্ধে জড়িতদের বিচার দাবি বিপ্…
  • ২৭ আগস্ট ২০২৬
জাবির উপ-উপাচার্যের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ছাত…
  • ২৭ আগস্ট ২০২৬
এডাস্টের অ্যাডমিশন ফল-২০২৬ ফেস্টে মিলবে ৫০ শতাংশ ছাড়ে ভর্তি…
  • ২৭ আগস্ট ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন শুরু ৩০ আগস্ট
  • ২৭ আগস্ট ২০২৬
সরকারের নতুন দায়িত্বে মীর শাহে আলম
  • ২৭ আগস্ট ২০২৬