৪৩তম বিসিএস আবেদনের সময় দুই মাস বাড়ল

২৭ জানুয়ারি ২০২১, ০৬:৫৬ PM
পিএসসি

পিএসসি © ফাইল ফটো

৪৩তম বিসিএস আবেদনের সময়সীমা দুই মাস বৃদ্ধি করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) আবেদনের প্রেক্ষিতে এই সময় বাড়ানো হয়েছে।

বুধবার (২৭ জানুয়ারি) পিএসসির জনসংযোগ কর্মকর্তা ইশরাত শারমীন  স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ৪৩তম বিসিএস আবেদনের সময় আগামী ৩১ জানুয়ারির পরিবর্তে ৩১ মার্চ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। আগ্রহীরা ৩১ মার্চ সন্ধ্যা ৬টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তি অনুযায়ী, এই বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ জন কর্মকর্তা নেয়া হবে। এর মধ্যে প্রশাসনে ৩০০ জন, পুলিশে ১০০ জন, পররাষ্ট্র ক্যাডারে ২৫ জন, শিক্ষায় ৮৪৩ জন, অডিটে ৩৫ জন, তথ্যে ২২ জন, ট্যাক্সে ১৯ জন, কাস্টমসে ১৪ জন ও সমবায়ে ১৯ জন নিয়োগ দেওয়া হবে।

৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউ’তে স্থানান্তরের রোডম্যাপ প্রক…
  • ২৭ আগস্ট ২০২৬
৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউ’তে স্থানান্তরের রোডম্যাপ প্রক…
  • ২৭ আগস্ট ২০২৬
সোসাইটি অব রেডিয়েশন অনকোলজিস্টের নেতৃত্বে ডা. ডোনার-ডা. সুমন
  • ২৭ আগস্ট ২০২৬
মাজার-খানকায় হামলা ও কনসার্ট বন্ধে জড়িতদের বিচার দাবি বিপ্…
  • ২৭ আগস্ট ২০২৬
জাবির উপ-উপাচার্যের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ছাত…
  • ২৭ আগস্ট ২০২৬
এডাস্টের অ্যাডমিশন ফল-২০২৬ ফেস্টে মিলবে ৫০ শতাংশ ছাড়ে ভর্তি…
  • ২৭ আগস্ট ২০২৬