এনসিসিসি সদস্য হলেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হাছানাত

২৪ অক্টোবর ২০২৬, ০৬:০৮ PM , আপডেট: ২৪ অক্টোবর ২০২৬, ০৬:০৯ PM
অধ্যাপক ড. মোহা. হাছানাত আলী

অধ্যাপক ড. মোহা. হাছানাত আলী © ফাইল ফটো

জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি (এনসিসিসি) এর সদস্য মনোনীত হয়েছেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহা. হাছানাত আলী। আগামীকাল রবিবার (২৫ অক্টোবর) এ কমিটির একটি সভা রয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) এনসিসিসির সভা সংক্রান্ত একটি নোটিশ ইস্যু করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। চিঠিতে এনসিসিসি সদস্য হিসেবে অধ্যাপক ড. মোহা. হাছানাত আলীকে সভায় উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে অধ্যাপক ড. মোহা. হাছানাত আলী বলেন, ‘জাতীয় পাঠ্যক্রম সমন্বয় কমিটি (NCCC)-এর সদস্য হিসেবে মনোনীত হওয়া আমার জন্য অত্যন্ত সম্মান ও গৌরবের বিষয়। এ মনোনয়ন আমার ওপর অর্পিত একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব ও আস্থার প্রতিফলন। আমি বিশ্বাস করি, সময়োপযোগী, মানসম্মত ও শিক্ষার্থীবান্ধব জাতীয় পাঠ্যক্রম প্রণয়নে সম্মিলিতভাবে কাজ করার সুযোগ পাব। দেশ ও জাতির শিক্ষা উন্নয়নে আমার অভিজ্ঞতা, জ্ঞান ও নিষ্ঠা দিয়ে সর্বোচ্চ অবদান রাখার চেষ্টা করব।’

মানিকগঞ্জে নিরাপদ সড়ক নিশ্চিতকরণে মতবিনিময় সভা 
  • ২৪ অক্টোবর ২০২৬
এআইয়ের সহায়তায় লেখা যাবে বই, মিলবে পুরস্কারও, আবেদন যেভাবে
  • ২৪ অক্টোবর ২০২৬
২০০ ফিল্ড অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি সাজেদা ফাউন্ডেশনে, আবেদন…
  • ২৪ অক্টোবর ২০২৬
গাজীপুরে কারখানার গুদামে আগুন, ‎৪ ঘণ্টা চেষ্টা পর নিয়ন্ত্রণে
  • ২৪ অক্টোবর ২০২৬
বিয়ের দাবিতে সহকারী জজের বাড়িতে স্কুলশিক্ষিকার অনশন
  • ২৪ অক্টোবর ২০২৬
কক্সবাজারের হোটেলে অপ্রাপ্তবয়স্কদের রুম ভাড়া নিয়ে কঠোর বার্…
  • ২৪ অক্টোবর ২০২৬