গাজীপুরে ইয়াবাসহ পুলিশ সদস্য গ্রেপ্তার

২৪ অক্টোবর ২০২৬, ০৬:১০ PM
শ্রীপুর থানা

শ্রীপুর থানা © সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে ১২০টি ইয়াবা বড়িসহ পুলিশের এক কনস্টেবলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার কনস্টেবল সারোয়ার মোর্শেদ (৩৮) গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক উত্তর বিভাগে কর্মরত।

গ্রেপ্তার অন্য দুজন হলেন শ্রীপুর পৌর এলাকার কেওয়া গ্রামের মজিবুর রহমানের ছেলে সবুজ মিয়া (৩২) এবং রংপুরের কাউনিয়া থানার বিষ্ণপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে জাহাঙ্গীর আলম।

শুক্রবার (২৩ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে শ্রীপুর পৌরসভার কেওয়া বাজারসংলগ্ন একটি বাড়ি থেকে স্থানীয় বাসিন্দারা তাদের আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে যায়। এ সময় বাড়ির বিভিন্ন স্থান থেকে লুকিয়ে রাখা ১২০টি ইয়াবা উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

স্থানীয় বাসিন্দা মো. জাহাঙ্গীর মন্ডল জানান, প্রায় এক মাস আগে জাহাঙ্গীর নামের এক ব্যক্তি কেওয়া বাজারসংলগ্ন মোশারফের বাড়িতে বাসা ভাড়া নেন। তিনি বাসা নেওয়ার পর থেকেই ওই বাড়িতে মাদকসেবীদের আনাগোনা বেড়ে যায়। বিষয়টি স্থানীয়দের নজরে এলে শুক্রবার রাতে তারা ওই বাড়িতে গিয়ে তিনজনকে আটক করেন এবং পুলিশকে খবর দেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর আলম বলেন, ঘটনাস্থল থেকে তিনজনকে থানায় আনার পর তাদের পরিচয় নিশ্চিত করা হয়। এ সময় সারোয়ার মোর্শেদ নিজেকে পুলিশ সদস্য হিসেবে পরিচয় দেন। ইয়াবাসহ গ্রেপ্তারের ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।

গ্রেপ্তার কনস্টেবল সারোয়ার মোর্শেদ কিশোরগঞ্জ সদর উপজেলার বেতরা আটি গ্রামের বজলুর রহমানের ছেলে।

রোনালদোবিহীন পর্তুগাল প্রথম ম্যাচেই বিধ্বস্ত
  • ১৫ নভেম্বর ২০২৬
পরীক্ষার খাতা মূল্যায়নে কোডিং পদ্ধতি চালু করছে নওগাঁ বিশ্বব…
  • ১৫ নভেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা প্রক্রিয়া আরও সহজ করল জার…
  • ১৫ নভেম্বর ২০২৬
বঙ্গোপসাগরে লঘুচাপ শক্তিশালী হচ্ছে, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ…
  • ১৫ নভেম্বর ২০২৬
শুধু ফুসফুস নয়, বায়ুদূষণে ক্ষতিগ্রস্ত হতে পারে হৃদযন্ত্র ও …
  • ১৫ নভেম্বর ২০২৬
আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ, একাদশে বাড়ত…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950