জাবিতে ক্যাবল চুরির অভিযোগে যুবক আটক, পুলিশে সোপর্দ

২৪ অক্টোবর ২০২৬, ০৬:০২ PM
ক্যাবল চুরির অভিযোগে সুজন চকিদার নামের এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে জাবি প্রশাসন

ক্যাবল চুরির অভিযোগে সুজন চকিদার নামের এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে জাবি প্রশাসন © সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ক্যাবল চুরির অভিযোগে সুজন চকিদার নামের এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার (২৪ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত শহীদ ফেলানী খাতুন হলের পেছনের ঝোপঝাড় থেকে তাকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে বেশ কিছু ক্যাবল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আশুলিয়া থানায় চুরির মামলার প্রস্তুতি চলছে।
‎
‎আটক সুজন চকিদার বরিশাল জেলার মুলাদী থানার বাহাদুরপুর গ্রামের সন্টু চকিদারের ছেলে।
‎
‎বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখা সূত্রে জানা যায়, শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যকে (প্রো-ভিসি) সঙ্গে নিয়ে নিরাপত্তা শাখার কর্মকর্তারা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে তদারকি করছিলেন। এ সময় স্কুল-কলেজ মাঠসংলগ্ন এলাকায় দায়িত্ব পালনকালে নিরাপত্তা শাখার কর্মকর্তা জহির শহীদ ফেলানী খাতুন হলের পেছনের ঝোপঝাড়ে এক ব্যক্তির সন্দেহজনক গতিবিধি লক্ষ করেন। পরে বিষয়টি নিরাপত্তা শাখাকে জানানো হয়।
‎
‎খবর পেয়ে নিরাপত্তা কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে ঝোপঝাড়ের মধ্যে ক্যাবল পেঁচানো অবস্থায় ওই যুবককে দেখতে পান। এ সময় তিনি পালানোর চেষ্টা করলে নিরাপত্তাকর্মীরা ধাওয়া করেন। পরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারসংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।

আরও পড়ুন: দেশে ২৫ ধরনের প্রতিষ্ঠানে চলছে প্রাথমিক
‎
‎আটকের পর তার কাছ থেকে বেশ কিছু ক্যাবল উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা মালামালসহ তাকে বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণকক্ষে নেওয়া হয়। বিষয়টি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, সংশ্লিষ্ট হলের প্রাধ্যক্ষ, প্রক্টর ও রেজিস্ট্রারকে অবহিত করা হয়।
‎
‎বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী, পরে আটক যুবককে উদ্ধার করা মালামালসহ আশুলিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
‎
‎বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, এ ঘটনায় আশুলিয়া থানায় চুরির মামলার প্রস্তুতি চলছে।

বিশ্বমানের উচ্চশিক্ষা নিশ্চিত করতে অ্যাক্রেডিটেশন অর্জনের প…
  • ১৭ নভেম্বর ২০২৬
দেশসেরা ড্যাফোডিল, বিশ্বসেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ে ঢাবি-গা…
  • ১৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ আওয়ামী লীগকে ‘টুঙ্গীপাড়া লিমিটেড’ করে দেওয়া হবে 
  • ১৭ নভেম্বর ২০২৬
কিউএস টেকসই র‍্যাঙ্কিংয়ে ৬৫ ধাপ এগিয়ে দেশে পঞ্চম রাজশাহী বি…
  • ১৭ নভেম্বর ২০২৬
জবিতে আওয়ামী সংশ্লিষ্টতায় আটক ৫ কর্মকর্তাকে পরিবারের নিকট…
  • ১৭ নভেম্বর ২০২৬
মিনিস্ট্রি অব ট্রুথ-পিস-লাভ অ্যান্ড প্লেন্টি— জর্জ অরওয়েলের…
  • ১৭ নভেম্বর ২০২৬