৪০তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু ১৬ ফেব্রুয়ারি

২৭ জানুয়ারি ২০২১, ০৬:০৪ PM
পিএসসি

পিএসসি © ফাইল ফটো

আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে ৪০তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু হবে। বুধবার (২৭ জানুয়ারি) সরকারী কর্ম কমিশন (পিএসসি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগমী ১৬ ফেব্রুয়ারি থেকে ৪০তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু হবে। পরীক্ষার বিস্তারিত সময়সূচি পরবর্তীতে জানানো হবে।

এদিকে ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে পিএসসি। বুধবার পিএসসির বিশেষ সভা শেষে এই ফলাফল প্রকাশ করে।

লিখিত পরীক্ষায় পাস করেছেন ১০ হাজার ৯৬৪ জন। পরীক্ষা অংশ নেন ২০ হাজার ২৭৭ জন প্রার্থী। পাস করা ওই প্রার্থীরা এখন মৌখিক পরীক্ষা দেবেন। প্রায় এক বছর পর এই ফলাফল প্রকাশ করল পিএসসি। ফলাফল পিএসসির ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।

৪০তম বিসিএসে মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগ দেওয়া হবে। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে। ক্যাডার অনুসারে, প্রশাসনে ২০০, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জন নিয়োগ দেওয়ার কথা জানিয়েছে পিএসসি।

প্রসঙ্গত, ২০১৮ সালের ১১ সেপ্টেম্বর ৪০ তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। পরীক্ষায় অংশ নিতে রেজিস্ট্রেশন করেন ৪ লাখ ৯৬৩ জন। গত বছরের ৩ মে ৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ৩ লাখ ২৭ হাজার পরীক্ষার্থী। লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হন ২০ হাজার ২৭৭ জন। গত মার্চে ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

হবু স্ত্রীর খোঁজে পরপর ২ দিন বাসার সামনে গিয়েছিলেন অদিত, তখ…
  • ২৭ আগস্ট ২০২৬
৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউ’তে স্থানান্তরের রোডম্যাপ প্রক…
  • ২৭ আগস্ট ২০২৬
৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউ’তে স্থানান্তরের রোডম্যাপ প্রক…
  • ২৭ আগস্ট ২০২৬
সোসাইটি অব রেডিয়েশন অনকোলজিস্টের নেতৃত্বে ডা. ডোনার-ডা. সুমন
  • ২৭ আগস্ট ২০২৬
মাজার-খানকায় হামলা ও কনসার্ট বন্ধে জড়িতদের বিচার দাবি বিপ্…
  • ২৭ আগস্ট ২০২৬
জাবির উপ-উপাচার্যের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ছাত…
  • ২৭ আগস্ট ২০২৬