মানিকগঞ্জে নিরাপদ সড়ক নিশ্চিতকরণে মতবিনিময় সভা 

২৪ অক্টোবর ২০২৬, ০৬:৫০ PM
জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিতমতবিনিময় সভায় জেলা প্রশাসকসহ অন্যরা

জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিতমতবিনিময় সভায় জেলা প্রশাসকসহ অন্যরা © সংগৃহীত

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনা কমানো ও নিরাপদ সড়ক নিশ্চিত করতে মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়কে তিন চাকার যান চলাচল বন্ধ, রুট পারমিট ছাড়া গাড়ি চলাচল এবং লাইসেন্সবিহীন চালকের হাতে গাড়ি দেওয়া ঠেকানোর ওপর গুরুত্ব দিয়েছেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা। 

শনিবার (২৪ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভায় সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, ট্রাফিক আইন মেনে চলা এবং দুর্ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগের ওপর আলোচনা হয়।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. খায়রুল ইসলাম, শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিষা রাণী কর্মকার, মানিকগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আহসান হাবীব, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ঢাকা কার্যালয়ের উপ-পরিচালক প্রকৌশলী মোবারক হোসেন, জেলা কৃষকদলের সভাপতি গোলাম কিবরিয়া সাইদ, জেলা পরিবহন মালিক সমিতির সভাপতি আব্দুর রাজ্জাক লিটন, সচেতন নাগরিক সমাজের প্রতিনিধি খন্দকার তুহিনসহ বিভিন্ন বাস মালিক ও শ্রমিক সমিতির প্রতিনিধিবৃন্দ, হাইওয়ে পুলিশ ও ট্রাফিক পুলিশের প্রতিনিধিরা।

সভায় নিরাপদ সড়ক নিশ্চিতকরণে সংশ্লিষ্টদের করণীয়, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিয়ে আলোচনা হয়।

জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন, সড়ক দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, ট্রাফিক আইন মেনে চলা এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগ গুরুত্বপূর্ণ। নিরাপদ সড়ক গড়ে তুলতে প্রশাসনসহ সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, তিন চাকার গাড়ি ও বাইক দুর্ঘটনার অন্যতমন কারন। এ কারনে তিন চাকার গাড়িগুলোকে মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়কে চলতে দেওয়া হবে না। রুট পারমিট ছাড়া কোনো গাড়িকে সড়কে চলতে দেওয়া হবে না। লাইসেন্সবিহীন চালককে গাড়ি দেওয়া যাবে না। হেল্পার যাতে গাড়ি চালাতে না পারে সেটা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সড়কের ত্রুটিমুক্ত করতে সড়ক ও জনপথ বিভাগকে ব্যবস্থা নিতে হবে।

৬২ শতাংশই জানেন না, শরীরে বাসা বেঁধেছে ডায়াবেটিস
  • ১৫ নভেম্বর ২০২৬
রোনালদোবিহীন পর্তুগাল প্রথম ম্যাচেই বিধ্বস্ত
  • ১৫ নভেম্বর ২০২৬
পরীক্ষার খাতা মূল্যায়নে কোডিং পদ্ধতি চালু করছে নওগাঁ বিশ্বব…
  • ১৫ নভেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা প্রক্রিয়া আরও সহজ করল জার…
  • ১৫ নভেম্বর ২০২৬
বঙ্গোপসাগরে লঘুচাপ শক্তিশালী হচ্ছে, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ…
  • ১৫ নভেম্বর ২০২৬
শুধু ফুসফুস নয়, বায়ুদূষণে ক্ষতিগ্রস্ত হতে পারে হৃদযন্ত্র ও …
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950