পিএসসির বৈঠক আজ, ঘোষণা হতে পারে ৪০তম বিসিএসের ফল

২৭ জানুয়ারি ২০২১, ১০:৫৭ AM
সরকারি কর্ম কমিশন

সরকারি কর্ম কমিশন © ফাইল ফটো

৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফলসহ বিভিন্ন বিষয় নিয়ে আজ বৈঠকে বসছেন সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্যরা। আজ বুধবার (২৭ জানুয়ারি) বিকেলে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল চূড়ান্ত অনুমোদন পেলে তা আজই প্রকাশ করা হতে পারে বলে জানা গেছে। এছাড়া ৪৩তম বিসিএসের আবেদন বৃদ্ধির বিষয়ে আলোচনা হতে পারে।

পিএসসির একটি দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। ওই সূত্র দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘নানা বিষয় নিয়ে আলোচনা করতে আজ কমিশনের বৈঠক রয়েছে। বৈঠকে ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল এবং ৪৩তম বিসিএস আবেদনের সময়সীমা বৃদ্ধির বিষয়ে আলোচনা হতে পারে। ফল প্রকাশ হলে সবাইকে জানিয়ে দেওয়া হবে।’

পিএসসির চেয়ারম্যান সোহরাব হোসাইন গত রবিবার (২৪ জানুয়ারি) গণমাধ্যমকে বলেন, ইউজিসির চিঠির পরিপ্রেক্ষিতে ৪৩তম বিসিএসে আবেদনের সময় বাড়তে পারে। সেজন্য কমিশনে সিদ্ধান্ত নিতে সভা ডাকা হয়েছে। এছাড়া ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল চলতি মাসে প্রকাশ করা হবে বলেও জানিয়েছিলেন তিনি।

এর আগে গত সপ্তাহে পিএসসিতে পাঠানো বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) এক চিঠিতে বলা হয়, করোনা সংক্রমণের কারণে সরকারের নির্দেশনা অনুযায়ী দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান গত বছরের ১৮ মার্চ থেকে বন্ধ রয়েছে। এ অবস্থায় বিশ্ববিদ্যালয়গুলোতে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা নির্ধারিত সময়ে নেওয়া সম্ভব হয়নি। এজন্য ৪৩তম বিসিএসের আবেদনের সময়সীমা বৃদ্ধির অনুরোধ জানানো হয়।

প্রসঙ্গত, ২০১৮ সালের ১১ সেপ্টেম্বর ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এতে আবেদন করেন চার লাখ ১২ হাজার ৫৩২ প্রার্থী। পরে ২০১৯ সালের মে মাসে বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন তিন লাখ ২৭ হাজার পরীক্ষার্থী। লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হন ২০ হাজার ২৭৭ জন। আর গত বছরের ৪ জানুয়ারি ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হয়।

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ জ্বালিয়ে ঘণ্টাব্যাপী সংঘর্ষ, আহত ৩০
  • ২৭ এপ্রিল ২০২৬
বিদ্যুৎ বিভ্রাটে সাময়িক বন্ধ ছিল কার্যক্রম, ভুল ব্যাখ্যায় ব…
  • ২৭ এপ্রিল ২০২৬
চাঁদা দাবি ও জমি দখলের চেষ্টা, অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
  • ২৭ এপ্রিল ২০২৬
কবি নজরুল কলেজ ছাত্রশিবিরের প্রকাশনা প্রদর্শনী স্থগিত
  • ২৭ এপ্রিল ২০২৬
জামায়াত এমপির গাড়িতে হামলা: বিএনপি-ছাত্রদলের ৩ নেতা বহিষ্ক…
  • ২৬ এপ্রিল ২০২৬
একনেকে ১৩ হাজার ৪৪৫ কোটি টাকার প্রকল্প অনুমোদন
  • ২৬ এপ্রিল ২০২৬