পিএসসির নতুন সদস্য জাহিদুর রশিদ

২৫ জানুয়ারি ২০২১, ০৩:২৩ PM
জাহিদুর রশিদ

জাহিদুর রশিদ © সংগৃহীত

নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানির নির্বাহী পরিচালক (প্রকৌশল) জাহিদুর রশিদকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (২৫ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় এই আদেশ জারি করেছে।

আদেশে বলা হয়েছে, অন্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে রাষ্ট্রপতি তাকে এই নিয়োগ দেন।

দায়িত্ব গ্রহণের দিন থেকে পাঁচ বছর বা তার বয়স ৬৫ বছর পূর্ণ হওয়ার যেকোনো একটি পূর্ণ হওয়া পর্যন্ত তিনি পিএসসির সদস্যের দায়িত্বে থাকবেন।

সরকারের অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইন পিএসসির চেয়ারম্যান এবং আরও ১৩ জন সদস্য হিসেবে দায়িত্বে রয়েছেন। জাহিদুর রশিদকে নিয়ে কমিশনের সদস্য সংখ্যা দাঁড়ালো ১৪ জন।

অনার্সে ভর্তি: ৩০ জুন থেকে প্রথম রিলিজ স্লিপের আবেদন শুরু
  • ২৮ জুন ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে সিনিয়র এক্সিকিউটিভ, আবেদন ৬ জুলাই পর্…
  • ২৮ জুন ২০২৬
গণমাধ্যমে ‘সাধারণ শিক্ষার্থী’ দাবি করা সেই নাজিমের ফোনে নিষ…
  • ২৮ জুন ২০২৬
সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস করল বিজিবি
  • ২৮ জুন ২০২৬
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল নয়, স্থগিত: সংসদে স্বাস…
  • ২৮ জুন ২০২৬
নেত্রকোনায় মাদককে ‘লাল কার্ড’ দেখালেন ফুটবলপ্রেমীরা
  • ২৮ জুন ২০২৬