পিএসসির নতুন সদস্য ডা. উত্তম কুমার

২১ জানুয়ারি ২০২১, ০৪:১৩ PM

© লোগো

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নতুন সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. উত্তম কুমার সাহা। অন্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে রাষ্ট্রপতি এই চিকিৎসককে ওই দায়িত্ব দিয়েছেন।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আদেশে বলা হয়, দায়িত্ব গ্রহণের দিন থেকে পাঁচ বছর বা বয়স ৬৫ বছর পূর্ণ হওয়া- এর মধ্যে যেটি আগে ঘটবে, সেই সময় পর্যন্ত পিএসসির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন ডা. উত্তম কুমার।

বর্তমানে পিএসসির চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন সরকারের অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ সচিব মো. সোহরাব হোসাইন। তার সঙ্গে আছেন আরও ১২ জন সদস্য। ডা. উত্তমকে নিয়ে কমিশনের সদস্য সংখ্যা দাঁড়াল ১৩ জনে।

অনার্সে ভর্তি: ৩০ জুন থেকে প্রথম রিলিজ স্লিপের আবেদন শুরু
  • ২৮ জুন ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে সিনিয়র এক্সিকিউটিভ, আবেদন ৬ জুলাই পর্…
  • ২৮ জুন ২০২৬
গণমাধ্যমে ‘সাধারণ শিক্ষার্থী’ দাবি করা সেই নাজিমের ফোনে নিষ…
  • ২৮ জুন ২০২৬
সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস করল বিজিবি
  • ২৮ জুন ২০২৬
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল নয়, স্থগিত: সংসদে স্বাস…
  • ২৮ জুন ২০২৬
নেত্রকোনায় মাদককে ‘লাল কার্ড’ দেখালেন ফুটবলপ্রেমীরা
  • ২৮ জুন ২০২৬