৪১তম বিসিএসের প্রিলিতে শ্রুতিলেখকের জন্য আবেদন আহবান

১৯ জানুয়ারি ২০২১, ১০:৪৬ AM
সরকারি কর্ম কমিশন

সরকারি কর্ম কমিশন © ফাইল ফটো

৪১তম বিসিএস প্রিলিমিনারী পরীক্ষার জন্য শ্রুতিলেখক পেতে প্রার্থীদের আবেদন করার আহবান জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সোমবার (১৮ জানুয়ারি) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) নুর আহমদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আবেদন আহবান জানানাে হয়েছে। যাদের শ্রুতিলেখক প্রয়োজন হবে তাদেরকে আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে আবেদন করতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আগামী ১৯ মার্চ ৪১তম বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি টেস্ট অনুষ্ঠিত হবে। উক্ত পরীক্ষায় প্রতিবন্ধী প্রার্থীদের মধ্যে যে সকল প্রার্থীর শ্রুতিলেখক প্রয়ােজন হবে তাদের জন্য সরকারী কর্ম কমিশন হতে শ্রুতিলেখক নিয়ােগ করা হবে। শ্রুতিলেখকের চাহিদা জানিয়ে আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে অফিস চলাকালীন পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার), বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়, প্রধান কার্যালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা’র দফতরে আবেদন করার জন্য অনুরােধ করা যাচ্ছে।’

আবেদনপত্রের সাথে নিম্নলিখিত কাগজ জমা দিতে হবে-
ক. অনলাইন আবেদনপত্রের (BPSC Form-1) কপি
খ. প্রার্থীর ২ (দুই) কপি পাসপাের্ট সাইজের সত্যায়িত ছবি
গ. শ্রুতিলেখকের প্রয়ােজনীয়তা সম্পর্কে সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত ডাক্তারি প্রত্যয়নপত্র
ঘ. সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত প্রতিবন্ধী পরিচয়পত্রের সত্যায়িত কপি

বিজ্ঞপ্তিতে বিশেষভাবে উল্লেখ্ করা হয়েছে, বর্ণিত কাগজপত্রসহ নির্ধারিত তারিখের মধ্যে (১০ ফেব্রুয়ারি) অফিস চলাকালীন শ্রুতিলেখকের জন্য আবেদন না করলে শ্রুতিলেখক নিয়ােগ করা হবে না। শ্রুতিলেখকের জন্য আবেদনকারী প্রার্থীকে কেবল কর্ম কমিশন হতে প্রদত্ত অনুমােদিত শ্রুতিলেখকের সহায়তায় পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

দুর্ঘটনারে জেরে পুলিশের গাড়ি ভাঙচুর ও অস্ত্র ছিনিয়ে নেওয়ার …
  • ২৪ অক্টোবর ২০২৬
মানিকগঞ্জে নিরাপদ সড়ক নিশ্চিতকরণে মতবিনিময় সভা 
  • ২৪ অক্টোবর ২০২৬
এআইয়ের সহায়তায় লেখা যাবে বই, মিলবে পুরস্কারও, আবেদন যেভাবে
  • ২৪ অক্টোবর ২০২৬
২০০ ফিল্ড অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি সাজেদা ফাউন্ডেশনে, আবেদন…
  • ২৪ অক্টোবর ২০২৬
গাজীপুরে কারখানার গুদামে আগুন, ‎৪ ঘণ্টা চেষ্টা পর নিয়ন্ত্রণে
  • ২৪ অক্টোবর ২০২৬
বিয়ের দাবিতে সহকারী জজের বাড়িতে স্কুলশিক্ষিকার অনশন
  • ২৪ অক্টোবর ২০২৬