৪০তম বিসিএস: ফল প্রকাশের ৭ দিনের মধ্যে ভাইভা

১৪ জানুয়ারি ২০২১, ০৯:৫৪ PM

© ফাইল ফটো

৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল তৈরির কাজ শেষ হয়েছে। চলতি মাসের মধ্যেই এই বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হবে। একইসঙ্গে ফল প্রকাশের সাত দিনের মধ্যেই ভাইভা শুরুর কথা জানিয়েছেন পিএসসি সদস্য শাহজাহান আলী মোল্লা।

আজ বৃহস্পতিবার একটি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান। চলতি সপ্তাহেই পিএসসির চেয়ারম্যান কমিশনের সদস্যদের নিয়ে বৈঠকে বসবেন। সেখান থেকেই ফলাফল প্রকাশের সিদ্ধান্ত আসতে পারে।

শাহজাহান আলী মোল্লা বলেন, করোনাভাইরাসের কারণে ৪০তম বিসিএসে ফলাফল পিছিয়ে দেয়া হয়েছে। তবে এখন আমরা দ্রুতই এটা নিয়ে কাজ করছি। আশা করা যায় চলতি জানুয়ারি মাসের শেষের দিকে ৪০তম লিখিত পরীক্ষার ফলাফল দিতে পারবো। পাশাপাশি ফল প্রকাশের সাত দিনের মধ্যে ভাইভা শুরু হবে।

পিএসসি সূত্রে জানা গেছে, একজন পরীক্ষক খাতা মূল্যায়ন করার পর তার মূল্যায়ন সঠিক হয়েছে কিনা সেটি যাচাইয়ের জন্য ওই খাতা দ্বিতীয় ধাপে একজন নিরীক্ষক পুনরায় মূল্যায়ন করেন। পুনমূল্যায়নের সময় নিরীক্ষক দেখেন, যেখানে যেমন নাম্বার দেয়ার কথা ছিল তা দেয়া হয়েছে কিনা। আবার নম্বর যোগ করতে কোথাও ভুল হয়েছে কিনা। এই প্রক্রিয়া শেষ হলে তবেই ফলাফল চূড়ান্ত করা হয়।

প্রসঙ্গত, ২০১৮ সালের ১১ সেপ্টেম্বর ৪০ তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এতে আবেদন করেন ৪ লাখ ১২ হাজার ৫৩২ প্রার্থী। গত বছরের ৩ মে ৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ৩ লাখ ২৭ হাজার পরীক্ষার্থী। লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হন ২০ হাজার ২৭৭ জন। গত ৪ জানুয়ারি ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হয়।

৪০তম বিসিএসে মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগ দেওয়া হবে। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে। ক্যাডার অনুসারে, প্রশাসনে ২০০, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জন নিয়োগ দেওয়ার কথা জানিয়েছে পিএসসি।

এ বিষয়ে পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন বলেছেন, আট হাজার খাতা রিচেক করতে হচ্ছে। এতে অনেক সময় লাগছে। তাই ডিসেম্বরে ৪০তম বিসিএস পরীক্ষার ফল প্রকাশের ইচ্ছা থাকলেও সেটি সম্ভব হয়নি। তবে এ মাসে অবশ্যই ফল প্রকাশ করা হবে।

৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউ’তে স্থানান্তরের রোডম্যাপ প্রক…
  • ২৭ আগস্ট ২০২৬
৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউ’তে স্থানান্তরের রোডম্যাপ প্রক…
  • ২৭ আগস্ট ২০২৬
সোসাইটি অব রেডিয়েশন অনকোলজিস্টের নেতৃত্বে ডা. ডোনার-ডা. সুমন
  • ২৭ আগস্ট ২০২৬
মাজার-খানকায় হামলা ও কনসার্ট বন্ধে জড়িতদের বিচার দাবি বিপ্…
  • ২৭ আগস্ট ২০২৬
জাবির উপ-উপাচার্যের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ছাত…
  • ২৭ আগস্ট ২০২৬
এডাস্টের অ্যাডমিশন ফল-২০২৬ ফেস্টে মিলবে ৫০ শতাংশ ছাড়ে ভর্তি…
  • ২৭ আগস্ট ২০২৬