৪২তম বিসিএসে ক্যাডার হতে চান ৩১ হাজার চাকরিপ্রার্থী

০৩ জানুয়ারি ২০২১, ০১:২৬ PM
সরকারি কর্ম কমিশন

সরকারি কর্ম কমিশন © ফাইল ফটো

চিকিৎসকদের জন্য ৪২তম বিশেষ বিসিএসের মাধ্যমে ক্যাডার হতে ৩১ হাজারের বেশি চাকরিপ্রার্থী আবেদন করেছেন। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। গত বছরের ৭ ডিসেম্বর এ বিসিএসের আবেদন শুরু হয়। আবেদন প্রক্রিয়া শেষ হয় ২৭ ডিসেম্বর।

জানা গেছে, করোনার বিশেষ সময়ে চিকিৎসকদের জরুরি নিয়োগ দেওয়ার বিষয়টিও গুরুত্ব পাবে। এজন্য দ্রুত নিয়োগের পদক্ষেপও শুরু হয়েছে বলে জানায় সূত্র। ৪২তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষা আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে পারে। এ পরীক্ষার তারিখ ও সময় যথাসময়ে প্রকাশ করা হবে।

৪২তম বিসিএসের মাধ্যমে সহকারী সার্জন হিসেবে দুই হাজার জন নিয়োগ পাবেন। পিএসসি সূত্র জানায়, ৪২তম বিসিএসে ৩১ হাজার ৩০ জন আবেদন করেছেন। পিএসসি আবেদন যাচাই করে এসব চিকিৎসকদের জন্য প্রিলিমিনারি পরীক্ষার দিন ধার্য করবে। এই বিসিএসে আবেদন কম জমা পড়ায় দ্রুত সময়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে পিএসসির।

বিশেষ এই বিসিএসের জন্য পরীক্ষা হবে ৩০০ নম্বরের। এর মধ্যে প্রিলিমিনারি পরীক্ষা (এমসিকিউ টাইপ) হবে ২০০ নম্বরের। আর মৌখিক পরীক্ষা ১০০ নম্বরের। প্রিলির জন্য প্রার্থীরা সময় পাবেন দুই ঘণ্টা। এতেমেডিকেল সায়েন্স ১০০, বাংলা ২০, ইংরেজি ২০, বাংলাদেশ বিষয়াবলি ২০, আন্তর্জাতিক বিষয়াবলি ২০, মানসিক দক্ষতা ১০ ও গাণিতিক যুক্তির ১০ নম্বরের পরীক্ষা হবে। প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ১ নম্বর থাকবে। তবে প্রতিটি ভুল উত্তরের জন্য দশমিক ৫০ নম্বর কাটা যাবে।

সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষায় নতুন নির্দেশনা জারি
  • ৩১ মার্চ ২০২৬
এইচএসসি পরীক্ষা কবে, জানালেন শিক্ষামন্ত্রী
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence