‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ লিখে এসিল্যান্ডের ফেসবুক পোস্ট, নেপথ্যে কী?

২৪ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ PM
উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্লী রানী মোদক ও এসিল্যান্ড আরিফুর রহমান

উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্লী রানী মোদক ও এসিল্যান্ড আরিফুর রহমান © সংগৃহীত

নিজের মৃত্যুর জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্লী রানী মোদককে দায়ী করে ফেসবুক পোস্ট করেছেন সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুর রহমান শান্ত। ফেসবুক পোস্টটি দ্রুত ছড়িয়ে পড়লে কিছুক্ষণ পরে ইউএনও জামালগঞ্জ ফেসবুক একাউন্ট থেকে এসিল্যান্ডের ফেসবুক একাউন্ট হ্যাকড হয়েছে বলে পোস্ট করেন ইউএনও।

গতকাল শুক্রবার (২৩ অক্টোবর) রাতে ‘AC Land Jamalganj’ নামের ফেসবুক একাউন্ট থেকে ইউএনওকে দায়ী করে এ পোস্ট করেন এসিল্যান্ড নিজে। পরে তার বাসায় উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ অনেকেই গিয়ে তাকে হাসপাতালে ভর্তি করে।

খোঁজ নিয়ে জানা যায়, এসিল্যান্ড আরিফুর রহমান প্রায় দুই মাস আগে জামালগঞ্জে যোগদান করেন। তিনি তার স্ত্রীসহ উপজেলা সদরে বসবাস করতেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্লী রানী মোদক একটি টেলিভিশনের সাক্ষাৎকারে এসিল্যান্ডকে মানসিক অসুস্থ বলে জানান।

গণমাধ্যমের সাক্ষাৎকারে তিনি আরও বলেন, গতকাল শুক্রবার রাতে আমার তিন বছর বয়সী মেয়ের জন্মদিন ছিল। এসিল্যান্ডের স্ত্রীসহ আমার বাসায় কেক কাটার আয়োজনে এসেছিলেন। এখান থেকে বের হয়ে গিয়েই তিনি এ পোস্ট দেন। পরে পুলিশসহ অনেকেই তার বাসায় যান। গিয়ে দেখেন তিনি অস্বাভাবিক আচরণ করছেন। পরে তার স্ত্রী সিদ্ধান্ত নেন সিলেটে চিকিৎসার জন্য নিয়ে যেতে। এখন পরিরারের তত্বাবধানে তিনি ঢাকায় আছেন।

ইউএনও অভিযোগ করে বলেন, রাতে তিনি একজন আনসার সদস্যকে মারধর করেছেন। তার তিন বছরের বাচ্চাকে মেরে ফেলার হুমকি দেন। রাস্তায় যাকে পেয়েছেন তার সঙ্গেই অসৌজন্যমূলক আচরণ করেছেন।

শিল্পী রাণী মোদক বলেন, ফেসবুক পোস্টে সে কেন আমার নাম লিখেছে সেটি আমারও প্রশ্ন। কেন আমার নাম ব্যবহার করেছেন বুঝতে পারছি না।

এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মতিউর রহমান খান গণমাধ্যমে বলেন, আমরা পারিবার থেকে যে বিষয়টি জেনেছি, তিনি আগে থেকেই মানসিকভাবে অসুস্থ ছিলেন। উনার স্ত্রী আমাদের যেটি জানিয়েছেন কয়েকদিন আগে জামালগঞ্জে একটি বাচ্চা মারা যায়। সেটি এসিল্যান্ড মূলত টেককেয়ার করেছিলেন। এর পর থেকেই তিনি একটু বেশি অসুস্থ হয়ে যান। এখন পরিবারের তত্ত্বাবধানে আছেন।

বন্দরে আমির হামজার মাহফিল, প্রতিহতের ঘোষণা চরমোনাই-হেফাজত আ…
  • ১৫ নভেম্বর ২০২৬
ছেলের জানাজার এক ঘণ্টা পর মায়ের মৃত্যু
  • ১৫ নভেম্বর ২০২৬
আংশিক মেঘলা থাকতে পারে ঢাকার আকাশ, বৃষ্টির আভাস নেই
  • ১৫ নভেম্বর ২০২৬
কোচিং ছাড়াই বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি, এই ৯ কাজ অন্যদ…
  • ১৫ নভেম্বর ২০২৬
গভীর রাতে বিএনপি নেত্রীর বাসায় নেতা, অনৈতিক সম্পর্কের অভিযো…
  • ১৫ নভেম্বর ২০২৬
৬২ শতাংশই জানেন না, শরীরে বাসা বেঁধেছে ডায়াবেটিস
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950