৪৩তম বিসিএসের আবেদন নিয়ে পিএসসির নতুন নির্দেশনা

৩১ ডিসেম্বর ২০২০, ১০:১০ AM
সরকারি কর্ম কমিশন

সরকারি কর্ম কমিশন © ফাইল ফটো

৪৩তম বিসিএসের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে বুধবার (৩০ ডিসেম্বর)। এদিন সকাল ১০টা থেকে অনলাইনের মাধ্যমে এ আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়। চলবে আগামী ৩১ জানুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত।

৪৩তম বিসিএসের আবেদনের জন্য নতুন একটি নির্দেশনা প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সেখানে আবেদনের পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয়েছে। এছাড়া কীভাবে টাকা জমা দিতে হবে এবং অ্যাডমিট কার্ড তুলতে হবে, সে বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনাটি দেখতে এখানে ক্লিক করুন

এর আগে গত ৩০ নভেম্বর রাতে একসাথে দুই বিসিএসের (৪২ ও ৪৩তম) বিজ্ঞপ্তি প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ইতোমধ্যে ৪২তম বিসিএসের আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে।

পিএসসির ওয়েবসাইটে প্রকাশিত ৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বিসিএসে বিভিন্ন ক্যাডারে এক হাজার ৮১৪ জন কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০ জন, পররাষ্ট্র ক্যাডারে ২৫ জন, শিক্ষা ক্যাডারের জন্য ৮৪৩ জন, অডিটে ৩৫ জন, তথ্যে ২২ জন, ট্যাক্সে ১৯ জন, কাস্টমসে ১৪ জন ও সমবায়ে ১৯ জন নিয়োগ দেওয়া হবে।

৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউ’তে স্থানান্তরের রোডম্যাপ প্রক…
  • ২৭ আগস্ট ২০২৬
৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউ’তে স্থানান্তরের রোডম্যাপ প্রক…
  • ২৭ আগস্ট ২০২৬
সোসাইটি অব রেডিয়েশন অনকোলজিস্টের নেতৃত্বে ডা. ডোনার-ডা. সুমন
  • ২৭ আগস্ট ২০২৬
মাজার-খানকায় হামলা ও কনসার্ট বন্ধে জড়িতদের বিচার দাবি বিপ্…
  • ২৭ আগস্ট ২০২৬
জাবির উপ-উপাচার্যের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ছাত…
  • ২৭ আগস্ট ২০২৬
এডাস্টের অ্যাডমিশন ফল-২০২৬ ফেস্টে মিলবে ৫০ শতাংশ ছাড়ে ভর্তি…
  • ২৭ আগস্ট ২০২৬