জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষক ড. নজীবুর

মেট্রোরেলে হঠাৎ অসুস্থ, হাসপাতালে নেওয়ার পর মৃত্যু 

২৪ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ PM
জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষক ড. নজীবুর

জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষক ড. নজীবুর © টিডিসি সম্পাদিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহা. নজীবুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শনিবার (২৪ অক্টোবর) বিকেল সাড়ে তিনটার দিকে ঢাকায় মেট্রোরেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে উত্তরার একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর। ড. নজীবুর রহমান স্ত্রী, তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।

ড. মুহা. নজীবুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। পরে এক শোকবার্তায় ভাইস-চ্যান্সেলর বলেন, “ড. নজীবুর রহমান ছিলেন সজ্জন, বিনয়ী, ধার্মিক ও নীতিবোধসম্পন্ন একজন শিক্ষক। তাঁর মৃত্যুতে জাতীয় বিশ্ববিদ্যালয় একজন নিষ্ঠাবান শিক্ষককে হারাল।” 

শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

মরহুমের জানাজা আজ বাদ এশা ঢাকার উত্তরার ৫ নম্বর সেক্টরের আই ই এস স্কুল মসজিদে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁর মরদেহ গ্রামের বাড়ি বরিশালের গৌরনদীতে নিয়ে যাওয়া হবে এবং সেখানে তাঁকে দাফন করা হবে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

বিশ্বমানের উচ্চশিক্ষা নিশ্চিত করতে অ্যাক্রেডিটেশন অর্জনের প…
  • ১৭ নভেম্বর ২০২৬
দেশসেরা ড্যাফোডিল, বিশ্বসেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ে ঢাবি-গা…
  • ১৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ আওয়ামী লীগকে ‘টুঙ্গীপাড়া লিমিটেড’ করে দেওয়া হবে 
  • ১৭ নভেম্বর ২০২৬
কিউএস টেকসই র‍্যাঙ্কিংয়ে ৬৫ ধাপ এগিয়ে দেশে পঞ্চম রাজশাহী বি…
  • ১৭ নভেম্বর ২০২৬
জবিতে আওয়ামী সংশ্লিষ্টতায় আটক ৫ কর্মকর্তাকে পরিবারের নিকট…
  • ১৭ নভেম্বর ২০২৬
মিনিস্ট্রি অব ট্রুথ-পিস-লাভ অ্যান্ড প্লেন্টি— জর্জ অরওয়েলের…
  • ১৭ নভেম্বর ২০২৬