৪০তম বিসিএসের ফলাফল ও ভাইভার সিদ্ধান্ত আগামী সপ্তাহে

০৩ ডিসেম্বর ২০২০, ১১:০৭ AM
বাংলাদেশ সরকারি কর্মকমিশন

বাংলাদেশ সরকারি কর্মকমিশন © ফাইল ফটো

৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল চলতি মাসেই প্রকাশ করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি) সূত্র। সে অনুযায়ী, সব ধরনের প্রস্তুতিও শুরু হয়েছে। এছাড়া ফলাফল প্রকাশ করা হলে ভাইভা কবে থেকে শুরু হবে, সে বিষয়ে আগামী সপ্তাহে সিদ্ধান্ত হতে পারে বলে জানা গেছে।

পিএসসি সূত্র জানিয়েছে, করোনাভাইরাসের কারণে ৪০তম বিসিএসের ফলাফল প্রকাশে দেরি হচ্ছে। তবে এ বিষয়ে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে জরুরি সভায় বসবে পিএসসি। সভায় ৪০তম বিসিএসের ফলাফল ঘোষণার বিষয়টি চূড়ান্ত করা হবে। এরপর উত্তীর্ণদের তালিকা প্রকাশ করে মৌখিক পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে, সে বিষয়েও সভায় সিদ্ধান্ত নেয়া হবে।

জানা গেছে, ৪০তম বিসিএসে ফলাফলের জন্য দীর্ঘদিন অপেক্ষা করছেন চাকরিপ্রার্থীরী। গত বছরের মে মাসে ৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর প্রার্থী ছিলেন চার লাখ ১২ হাজার ৫৩২ জনের বেশি। প্রিলিমিনারিতে উত্তীর্ণ হন ২০ হাজার ২৭৭ জন। ২০১৮ সালের সেপ্টেম্বরে ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

এই বিসিএসের মাধ্যমে এক হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগ দেওয়া হবে। তবে এ সংখ্যা আরও বাড়তে পারে। এরইমধ্যে ৪২তম ও ৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পিএসসি। এছাড়া ৪১তম বিসিএসের প্রিলিমিনারি এখনও অনুষ্ঠিত হয়নি। ৪২তম বিসিএসের মাধ্যমে শুধু দুই হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে।

নোবিপ্রবিতে ১১ বছরের অনিয়ম-দুর্নীতি তদন্তে কমিটি গঠন
  • ২৭ আগস্ট ২০২৬
রাত ২টা ৪০ মিনিটে বোনের নম্বারে ফোন করল কে?
  • ২৭ আগস্ট ২০২৬
ইউজিসির ফেইক অফিস আদেশ ছড়িয়ে বললেন, খালাস পেয়েছেন— কত বড় ব…
  • ২৭ আগস্ট ২০২৬
‘অন্যায়ের চিত্র’ কার্যালয়ে ‘অধ্যক্ষের’ কারখানা, বানানো হচ্ছ…
  • ২৭ আগস্ট ২০২৬
হবু স্ত্রীর খোঁজে পরপর ২ দিন বাসার সামনে গিয়েছিলেন অদিত, তখ…
  • ২৭ আগস্ট ২০২৬
৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউ’তে স্থানান্তরের রোডম্যাপ প্রক…
  • ২৭ আগস্ট ২০২৬