পিএসসিতে বিজয় দিবসের আলোচনা সভা

১৫ ডিসেম্বর ২০১৯, ০৮:৩০ PM
পিএসসিতে বিজয় দিবসের আলোচনা সভা

পিএসসিতে বিজয় দিবসের আলোচনা সভা © টিডিসি ফটো

বিজয় দিবস উপলক্ষে রোববার (১৫ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি) এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে নিহত শহীদদের স্মরণে কমিশন চত্ত্বরের মৃত্যুঞ্জয়ী স্মৃতিফলকে পুস্পস্তবক অর্পণ করা হয়। পরে বাংলাদেশ সচিবালয়ে ‘৭১ মিলনায়তনে’ এক আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে পিএসসি’র চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক বলেন, বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রার এই অসাধারণ সময়ে সবাইকে মুক্তিযুদ্ধের চেতনায় মনোলোক সমৃদ্ধ করে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠার জন্য সততা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিশনের সচিব মো. মোস্তাফিজুর রহমান। এসময় কমিশনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগ: পিএসসি
প্রজেক্ট কোঅর্ডিনেটর নিয়োগ দেবে আইন ও সালিশ কেন্দ্র, আবেদন …
  • ২৮ জুন ২০২৬
পদ্মার পাড়ে তিন রুয়েট শিক্ষার্থীর ওপর অতর্কিত হামলা, থানায় …
  • ২৮ জুন ২০২৬
২ বছরেও আলোর মুখ দেখেনি শহিদ আবু সাঈদ তোরণ-জাদুঘর ও স্মৃত…
  • ২৮ জুন ২০২৬
একযোগে ডিআইজিসহ ২১ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে বদলি
  • ২৮ জুন ২০২৬
পুলিশ ক্যাডারে দ্বিতীয় হলেন শিক্ষার হুমায়ুন কবির
  • ২৮ জুন ২০২৬
‘কালের কণ্ঠ-বাংলাদেশ প্রতিদিনে’র সংবাদ নিয়ে বিবৃতি দিল জাম…
  • ২৮ জুন ২০২৬