২৭তম বিসিএসের আবেদনকারী প্রার্থীদের প্রবেশপত্র সংগ্রহ করতে বলল পিএসসি

২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৬ PM
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন © ফাইল ছবি

২৭তম বিসিএসের প্রথম পর্যায়ে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের মধ্যে প্রবেশপত্রের জন্য কমিশনে আবেদনকারী প্রার্থীদের নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। তাদের কমিশন ও টেলিটকের ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে বলা হয়েছে।

আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছেচ, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কর্তৃক ২৭তম বিসিএসের প্রথম পর্যায়ে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের মধ্যে প্রবেশপত্রের জন্য কমিশনে আবেদনকারী প্রার্থী www.bpsc.gov.bd অথবা http://bpsc.teletalk.com.bd ওয়েবসাইটে লগইন করে প্রবেশপত্র সংগ্রহ করবেন। 

আরও পড়ুন: রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বদলি কার্যক্রম স্থগিত রাখতে লয়ার সার্টিফিকেট প্রেরণ

প্রবেশপত্রে প্রয়োজনীয় তথ্য না থাকলে প্রার্থী প্রোফাইল আপডেট করে তাৎক্ষণিকভাবে তথ্য সাবমিট করবেন। পরবর্তীতে ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করে প্রবেশপত্র সংগ্রহ করবেন। তথ্য পূরণের পর প্রার্থীর ইউজার আইডি ও পাসওয়ার্ড টেলিটক থেকে প্রার্থীর মোবাইল নম্বরে প্রেরণ করা হবে।

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬