৪৭তম বিসিএস প্রিলির ফল প্রকাশ নিয়ে সবশেষ যা জানা গেল

২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৫ PM
পিএসসি

পিএসসি © ফাইল ফটো

৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ নিয়ে কাজ করছে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। এ রিপোর্ট লেখা পর্যন্ত কমিশনে ফল প্রকাশের কাজ চলমান রয়েছে। কাজ শেষ হওয়া মাত্র ফলাফল প্রকাশ করবে পিএসসি।

পিএসসির একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে, ফল প্রকাশের আনুষাঙ্গিক কাজ গুছিয়ে নেওয়া হলেও কিছু কাজ এখনো সম্পন্ন করা যায়নি। যার ফলে এখনো ফলাফল প্রকাশ করা সম্ভব হয়নি। ফল প্রকাশ করতে আরও কিছু সময় লাগবে। ফলে প্রার্থীদের আরও কিছু সময় অপেক্ষা করতে হবে। ফল আজ রবিবার রাতেই প্রকাশ করা হবে।

জানতে চাইলে পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘ফল তৈরির কাজ এখনো শেষ হয়নি। আমি এখনো কমিশনে অবস্থান করছি। ফল আজ রাতেই প্রকাশ করা হবে।’

গত শুক্রবার কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই দেশের আট বিভাগীয় শহরের ২৫৬টি কেন্দ্রে একযোগে ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা (এমসিকিউ) অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে এই পরীক্ষা শুরু হয়, যা শেষ হয় দুপুর ১২টায়।

৪৭তম বিসিএসের প্রিলিমিনারিতে পরীক্ষায় অংশগ্রহণ করতে আবেদন করেছিলেন ৩ লাখ ৭৪ হাজারের অধিক প্রার্থী। ২০২৪ সালের ২৮ নভেম্বর ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এই বিসিএসে ক্যাডার পদের সংখ্যা ৩ হাজার ৪৮৭। আর নন-ক্যাডার পদের সংখ্যা ২০১টি। এ বিসিএস থেকে মোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে।

পুতিন-জিনপিংদের আসার খবরে ফের পর্দা দিয়ে বস্তি আড়াল করল ভারত
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জবি শিক্ষকদের গবেষণা: সাশ্রয় হবে ২২% নাইট্রোজেন সারের ব্যবহ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ভেনিসে সেরা পরিচালকের পুরস্কার পেলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পদ্মায় নৌকাডুবি, ১০ জনকে উদ্ধার করে ভারতে নিয়ে গেছে বিএসএফ
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিধিবহির্ভূতভাবে বকেয়া বেতন-ভাতা নিলেন ১০১ কর্মকর্তা, ফেরত…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
কাতারে বিনা খরচে উচ্চশিক্ষার সুযোগ, মাসিক ভাতা-আবাসনসহ থাকছ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9