৪৭তম বিসিএস প্রিলিতে উত্তীর্ণদের ফল দেখুন এখানে

২৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৬ PM , আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৬ PM
পিএসসি

পিএসসি © ফাইল ফটো

৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে উত্তীর্ণ হয়েছেন ১০ হাজার ৬৪৪ জন। আজ রবিবার (২৮ সেপ্টেম্বর) রাতে পিএসসি থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। 

৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল দেখুন এখানে

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শুক্রবার (১৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ৪৭তম বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি (MCQ Type) টেস্টে অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্য থেকে ১০ হাজার ৬৪৪ জনকে লিখিত পরীক্ষার জন্য সাময়িকভাবে (provisionally) উত্তীর্ণ করা হয়েছে।

বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪ এর বিধি-৭ এবং ২০২৪ সালের ২৮ নভেম্বরে জারিকৃত ৪৭তম বিসিএস পরীক্ষা-২০২৪ এর বিজ্ঞপ্তির শর্ত অনুযায়ী নিম্নে ২ নম্বর অনুচ্ছেদে বর্ণিত শর্তে তাদের উত্তীর্ণ করা হয়েছে বলে এতে উল্লেখ করা হয়।

আরও পড়ুন: ৪৭তম বিসিএস প্রিলির ফল প্রকাশ, উত্তীর্ণ ১০৬৪৪ প্রার্থী

এর আগে গত ১৯ সেপ্টেম্বর কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই দেশের আট বিভাগীয় শহরের ২৫৬টি কেন্দ্রে একযোগে ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা (এমসিকিউ) অনুষ্ঠিত হয়। এদিন সকাল ১০টা থেকে এই পরীক্ষা শুরু হয়, যা শেষ হয় দুপুর ১২টায়। এ পরীক্ষায় অংশগ্রহণ করতে আবেদন করেছিলেন ৩ লাখ ৭৪ হাজারের অধিক প্রার্থী।

এর আগে, ২০২৪ সালের ২৮ নভেম্বর ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এতে ক্যাডার পদের সংখ্যা ৩ হাজার ৪৮৭;  নন-ক্যাডার পদের সংখ্যা ২০১টি। এ বিসিএস থেকে মোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

৬ মাসের বেতন, ম্যাকবুক, ব্যবসা করতে চাইলে আরও ১০ হাজার ডলার…
  • ১২ নভেম্বর ২০২৬
কক্সবাজারে আবাসিক হোটেলে ফের আগুন
  • ১২ নভেম্বর ২০২৬
জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ে আরও ৪ প্রতিষ্ঠান পরিদর্শনের ন…
  • ১২ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর নাম-ছবি দিয়ে খোলা ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন…
  • ১২ নভেম্বর ২০২৬
মুস্তাফিজের এক মজার কাণ্ডের গল্প শোনালেন এবি ডি ভিলিয়ার্স
  • ১২ নভেম্বর ২০২৬
গোয়ালঘর-রান্নাঘর-বিচালির গাদা থেকে ১,৩৭৭ বস্তা সারসহ উদ্ধার…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950