৪০তম বিসিএস প্রিলিমিনারি এপ্রিলে

০৭ জানুয়ারি ২০১৯, ০৩:১২ PM

© ফাইল ফটো

চলতি বছরের এপ্রিল মাসের মধ্যে ৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা নেয়া হবে বলে জানিয়েছেন সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক। যেহেতু এসএসসি ও এইচএসসি পরীক্ষা আছে, এর ফাঁকে কীভাবে পরীক্ষাটি সুষ্ঠুভাবে নেয়া যায় তার জন্য পিএসসি কাজ করছে বলে জানিয়েছেন তিনি।

আবেদনের ক্ষেত্রে অতীতের সব রেকর্ড ভেঙেছে ৪০তম বিসিএস। ফলে কীভাবে এত প্রার্থীর পরীক্ষা নেয়া যায় তার পরিকল্পনাও রয়েছে পিএসসির।

গত বছরের ১১ সেপ্টেম্বর ৪০ তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। ৪০ তম বিসিএসের আবেদন গ্রহণ শুরু হয় ৩০ সেপ্টেম্বর থেকে। এই বিসিএসে মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগ দেওয়া হবে। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে। ক্যাডার অনুসারে প্রশাসনে ২০০, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জন নিয়োগ দেওয়ার কথা রয়েছে। এই সংখ্যক পদের বিপরীত আবেদন করেছেন ৪ লাখ ১২ হাজার ৫৩২ প্রার্থী। এর আগে ৩৮ তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় ৩ লাখ ৮৯ হাজার ৪৬৮ জন প্রার্থী আবেদন করেন।

প্রসঙ্গত, বর্তমানে ৩৭, ৩৮, ৩৯ ও ৪০ এই চারটি বিসিএস পরীক্ষার কার্যক্রম নিয়ে এগোচ্ছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এগুলোর মধ্যে ৩৭ তম বিসিএসের অপেক্ষমাণ তালিকা থেকে নন ক্যাডার নিয়োগ, ৩৮ তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ ও মৌখিক পরীক্ষার দিন নির্ধারণ, ৩৯ তম বিশেষ বিসিএসের মৌখিক পরীক্ষা শেষ করা ও ৪০ তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা গ্রহণ করা নিয়ে কাজ করছে পিএসসি।

 

শারীরিক প্রতিবন্ধকতা নয়, সংকটই বড় বাধা— ফ্রিল্যান্সিং দক্ষত…
  • ২৮ জুন ২০২৬
রূপগঞ্জে গ্রিন ইউনিভার্সিটির বাসে হামলা, শিক্ষার্থী-স্টাফ আ…
  • ২৮ জুন ২০২৬
ভারতের নতুন হাই কমিশনারের উচিত বাংলাদেশের মানুষের কাছে ক্ষম…
  • ২৮ জুন ২০২৬
এসএসসি পাসেই চাকরি টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ে, পদ ১৪…
  • ২৮ জুন ২০২৬
শিক্ষাছুটির পর বিদেশ থেকে না ফেরায় চাকরি গেল গোপালগঞ্জ বিশ্…
  • ২৮ জুন ২০২৬
পিএইচডি স্কলারশিপে অনিয়ম, গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের বিএনপিপ…
  • ২৮ জুন ২০২৬