নিজস্ব ছাপাখানা গড়তে যাচ্ছে পিএসসি

১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:০২ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৪৭ PM
সরকারি কর্ম কমিশন

সরকারি কর্ম কমিশন © ফাইল ছবি

পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) আওতাধীন বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ ওঠে। এ ঘটনায় সংস্থাটির কয়েকজনকে গ্রেপ্তার করেছিল সিআইডি। এ ধরনের ঘটনা আর চায় না পিএসসি। এজন্য নিজস্ব ছাপাখানায় প্রশ্নপত্র ছাপানোর উদ্যোগ নিয়েছে সাংবিধানিক সংস্থাটি।

এ বিষয়ে পিএসসি চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘প্রশ্নফাঁসের মতো ঘটনার পুনরাবৃত্তি যেন না হয়, এজন্য আমরা নিজস্ব ছাপাখানার কথা সরকারকে জানিয়েছি। সরকারের পক্ষ থেকে বিষয়টি নিয়ে ইতিবাচক সাড়া পেলে আমাদের প্রধান কার্যালয়েই ছাপাখানা নির্মাণ করা হবে।’

জানা গেছে, নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পরপরই প্রশ্নপত্র ফাঁস রোধে একাধিক উদ্যোগ নেওয়া হয়। এই উদ্যোগের অন্যতম অংশ হলো-পিএসসি কার্যালয়ে একটি ছাপাখানা নির্মাণ করা। এর ফলে একদিকে যেমন প্রশ্নপত্র ফাঁস রোধ করা যাবে। একইসাথে প্রশ্ন ছাপাতে বিজি প্রেসের উপর নির্ভর করতে হবে না। এজন্য সরকারের কাছে ছাপাখানা তৈরির কথা জানায় সাংবিধানিক সংস্থাটি।

পিএসসির একটি সূত্র জানিয়েছে, পিএসসিতে নিজস্ব ছাপাখানা তৈরির বিষয়টি সরকার ইতিবাচক হিসেবে দেখছে। বর্তমানে এটি পরিকল্পনা কমিশনে রয়েছে। পরিকল্পনা কমিশন থেকে প্রকল্প অনুমোদন হলে পিএসসিতেই বিসিএসের ক্যাডার, নন-ক্যাডারসহ পিএসসি’র সব নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ছাপা হবে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে পিএসসির এক কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘‘সর্বশেষ তথ্য অনুযায়ী পিএসসিতে ছাপাখানা তৈরির বিষয়টি পরিকল্পনা কমিশনের ‘সবুজ পাতায়’ উঠেছে। পরবর্তীতে প্রি-একনেক এবং একনেকে উঠবে। এরপর প্রজেক্ট অনুমোদন হলে ছাপাখানা নির্মাণের কাজ শুরু করতে পারবে পিএসসি।’’

ওই কর্মকর্তা আরও জানান, পিএসসির ক্যান্টিন যেখানে রয়েছে, সেখানেই 'সিকিউরিটি প্রিন্টিং প্রেস' নামে ছাপাখানার নকশা তৈরি করা হয়েছে। এ সংক্রান্ত ডিপিপি পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। আমরা ডিপিপি অনুমোদনের অপেক্ষায় রয়েছি।

সার্বিক বিষয়ে জানতে চাইলে পিএসসি চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম বলেন, ‘আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পিএসসির কর্মকাণ্ডকে আধুনিকায়ন এবং নির্ভরযোগ্য করে তোলার চেষ্টা করা হচ্ছে। পিএসসির অফিস চত্বরেই একটি আধুনিক প্রেস নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। এটি বাস্তবায়ন করতে পারলে প্রেস থেকে প্রশ্নপত্র ফাঁসের মতো ঘটনাগুলো ঘটবে না।’’

২০২৭ সালের এসএসসি পরীক্ষা ডিসেম্বরে
  • ২৫ মার্চ ২০২৬
বাকি পরিশোধ করতে বলায় দোকানিকে পিটিয়ে হত্যার অভিযোগ
  • ২৫ মার্চ ২০২৬
অভিন্ন প্রশ্নে এইচএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত
  • ২৫ মার্চ ২০২৬
যুদ্ধবিরতি আলোচনার ট্রাম্পের দাবি উড়িয়ে দিল ইরান
  • ২৫ মার্চ ২০২৬
৬০ দিনের মধ্যে দেশের সব পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ফ্রি…
  • ২৫ মার্চ ২০২৬
২২ হাজার কোটি টাকায় বিক্রি হলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গাল…
  • ২৫ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence